আন্তর্জাতিক

বিশ্বজুড়ে গাড়ি বিক্রিতে ভক্সওয়াগেনের দাপট

সাননিউজ ডেস্ক: বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে জার্মানির গাড়িনির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগেন। চলতি বছরের জুনায়ারি থেকে জুন পর্যন্ত বিশ্ববাজারে ভালো ব্যবসা করেছে প্রতিষ্ঠানটি। এ সময়ে বিশ্বব্যাপী প্রায় ৫০ লাখ একক গাড়ি বিক্রি করেছে ভক্সওয়াগেন। বার্ষিকভিত্তিতে যা ২৭ দশমিক ৯ শতাংশ বেশি। সিনহুয়া

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, চলতি বছরের প্রথম ছয়মাসে প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি ইউরোপের বাজারে সরবরাহ হয় প্রায় ১ দশমিক ২৫ মিলিয়ন একক। আগের বছরের এ সময়ের তুলনায় যা ৩০ দশমিক ৮ শতাংশ বেশি। এদিকে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলো ও চীনসহ এশিয়ার বাকি দেশগুলোতে গাড়ির বাজারে একক আধিপত্য বিস্তার করতে সক্ষম হয় ভক্সওয়াগেন।

প্রতিবেদনে বলা হয়, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা অঞ্চলে প্রতিষ্ঠানটির গাড়ি সরবরাহ এ ছয় মাসে ব্যাপক বৃদ্ধি পায়। উত্তর আমেরিকাতে আগের বছরের এ সময়ের তুলনায় গাড়ি সরবরাহে ৪৫ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি হলেও দক্ষিণ আমেরিকাতে প্রবৃদ্ধির এ হার দাঁড়ায় ৪৫ শতাংশ।

ভক্সওয়াগেন জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে একক বড় বাজার হিসেবে চীনে প্রতিষ্ঠানটির গাড়ি সরবরাহ দাঁড়ায় প্রায় ১ দশমিক ৫৯ মিলিয়ন একক। আগের বছরের এ সময়ের তুলনায় যা ১৬ দশমিক ২ শতাংশ বেশি।

চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির সব ধরনের ব্র্যান্ডের গাড়ি বিক্রিতে রেকর্ড প্রবৃদ্ধি হয়। এর মধ্যে প্রতিষ্ঠানটির যাত্রীবাহী গাড়ি বিক্রি হয় প্রায় ২ দশমিক ২ মিলিয়ন একক। আগের বছরের এ সময়ের তুলনায় যা ২২ দশমিক ৯ শতাংশ বেশি। এদিকে এ সময়ে প্রতিষ্ঠানটির বিলাসবহুল ব্র্যান্ড অডির সরবরাহ ছিল ৯ লাখ ৮১ হাজার ৭০০ একক। বার্ষিকভিত্তিতে যা ৩৮ দশমিক ৮ শতাংশ বেশি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজও দেশজুড়ে বৃষ্টি, ৫ জেলায় ভূমিধস সতর্কতা

দেশের বিভিন্ন অঞ্চলে আজও বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে...

বিশ্বকাপ সেমিফাইনাল: সূচি ও সময়

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে সেমিফাইনালে...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে মেসির দল

বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস এক লড়াই শেষে সেমিফাইনালের টিক...

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক...

আলমারিতে বিষধর সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আলমারিতে লুকিয়ে থাকা বিষাক্ত সাপের কামড়ে শাহানাজ আ...

মাদারীপুরের শিবচরে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভদ্রাসন ইউনিয়ন...

দুদকের মামলায় সাবেক কর্মকর্তার ৮ বছরের সাজা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমি...

পাটের নতুন বীজে জোর: প্রতিমন্ত্রী শরীফুল আলম

পাটের সোনালি অতীত ফিরিয়ে আনার পাশাপাশি বিদেশি বীজের ওপর নির্ভরশীলতা কমিয়ে পাট...

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল বাঘ

দীর্ঘ ছয় মাসের চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরেছে শিকারিদের ফাঁদে আহত রয়েল বেঙ্গল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা