আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত যু্ক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী 

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিজেই জানিয়েছেন। পরীক্ষায় তার কোভিড-১৯ পজিটিভ এসেছে, তবে তার করোনাভাইরাস টিকার দুটি ডোজই দেয়া আছে এবং লক্ষণও ‘অত্যন্ত মৃদু’ দাবি সাজিদের।

জুনে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব নেয়া জাভিদ জানান, শুক্রবার রাতে ‘একটু অসুস্থবোধ’ করায় র‌্যাপিড টেস্ট করান তিনি আর এর ফল পজিটিভ আসে।

পিসিআর পরীক্ষার ফল না আসা পর্যন্ত স্বেচ্ছা আইসোলেশনে থাকবেন বলে জানিয়েছেন তিনি।

নিজের টুইটার ফিডে পোস্ট করা এক ভিডিওতে জাভিদ বলেন, গত রাতে আমি একটু অসুস্থবোধ করছিলাম, তাই আজ সকালে আমি একটি র‌্যাপিড টেস্ট করাই আর এর ফল পজিটিভ আসে। তাই এখন আমি বাসায় আমার পরিবারের সঙ্গে স্বেচ্ছা আইসোলেশনে আছি। পিসিআর পরীক্ষার ফল না পাওয়া পর্যন্ত এভাবেই থাকবো।

টিকার দুটি ডোজই আমার নেওয়া ছিল আর এ পর্যন্ত আমার লক্ষণগুলো খুব মৃদু।


যারা এখনও টিকা নেননি তাদের ‘যত দ্রুত সম্ভব টিকা নিয়ে নেওয়ার’ পরামর্শ দিয়েছেন তিনি।

জাভিদ আরও বলেছেন, যারা অসুস্থবোধ করছেন বা পজিটিভ কারও সংস্পর্শে এসেছেন তাদের র‌্যাপিড টেস্ট করা উচিত।

জাভিদ বলেন, প্রত্যেকেই যদি নিজ দায়িত্ব পালন করি, তাহলে শুধু নিজেকেই রক্ষা করা হবে না, নিজের ভালোবাসার মানুষদেরও রক্ষা করা হবে।

মধ্য জানুয়ারি পর শুক্রবার প্রথমবারের মতো যুক্তরাজ্যে ৫০ হাজারেরও বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে বলে বিবিসি জানিয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা