আন্তর্জাতিক

আরোহী অপরাধীকে ধরে থানায় পুলিশ!

আন্তর্জাতিক ডেস্ক: বাইক চালিয়ে যাচ্ছেন অপরাধী। পাশের বাইকে দু’জন পুলিশ। তাদের একজন সেই বাইক আরোহী অপরাধীর হাত ধরে আছেন। আবার অপরাধীর হাতে পরানোর হাতকড়াও নেই কাছে।বাইকে চড়া দুই পুলিশ সদস্য বা অপরাধী, কারও মাথাতেই নেই হেলমেট! সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে অনলাইনে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, হাস্যরস সৃষ্টিকারী এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। পেছনে কোনও গাড়ি থেকে তোলা সেই পুলিশি কাণ্ডের ভিডিও করেছেন কেউ। তা ইন্সটাগ্রামে শেয়ার করার পর তুমুল হাসি-ঠাট্টা-মশকরা শুরু হয়ে গিয়েছে অনলাইন মাধ্যমে। ভাইরাল হওয়া এই ভিডিওটি এক দিনে ৪ লাখেরও বেশি মানুষ দেখেছেন ইন্টারনেটে।

সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে ভিডিওটি যিনি শেয়ার করেছেন, তিনি সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ক্যাপশনও- ‘উত্তরপ্রদেশ পুলিশের সাহায্যের হাত’। ভিডিওতে দেখা যাচ্ছে, অপরাধী বাইক চালাচ্ছেন। তার পাশেই আর একটি বাইকে দুই পুলিশ সদস্য। পেছনে বসা পুলিশ সদস্য শক্ত করে ধরে রয়েছেন বাইকআরোহী অপরাধীর।

এই ভিডিও দেখে অনেকেই মন্তব্য করেছেন, গাড়ি নেই, হাতকড়াও নেই উত্তরপ্রদেশ পুলিশের। বাইকে চড়ার সময় যে মাথায় হেলমেট পরে থাকার বাধ্যতামূলক নিয়ম রয়েছে, তা ভাঙছেন পুলিশ সদস্যরাই।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা