আন্তর্জাতিক

সৌদিতে আজানের পরও খোলা থাকবে দোকান

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে এখন থেকে আজানের পরও দোকান খোলা রাখা যাবে বলে একটি পরিপত্র জারি করা হয়েছে। এ ছাড়াও দেশটিতে অভিভাবক ব্যতিত নারীদের হে করা ও গাড়ি চালানো, সিনেমা হল খুলে দেয়ার মতো অসংখ্য উদ্যোগ নেয়া হচ্ছে।

শুক্রবার (১৬ জুলাই) সৌদি আরবের চেম্বারের প্রধান আজলান বিন আবদুল আজিজ আল-আজলান পরিপত্রটি জারি করেন।

আগে আজানের শব্দ শোনার সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করে দেয়ার রেওয়াজ ছিল দেশটিতে। নামাজ শেষ না হওয়া পর্যন্ত সব দোকানই থাকত বন্ধ। নামাজের সময় দোকান খোলা রাখার অনুমতি দিয়ে এ পরিপত্রে নামাজের সময়েও এখন থেকে দোকান খোলা থাকবে বলে জানানো হয়।

সৌদি চেম্বারের প্রধান দাবি করেন, এ সিদ্ধান্ত ক্রেতা এবং বিক্রেতাদের শপিংয়ের অভিজ্ঞতা এবং পরিষেবার স্তর উন্নত করার প্রয়াস। মধ্যপ্রাচ্যের রাজনীতি ও অর্থনীতি বিষয়ের বিশ্লেষক আলী সামীর শিহাবী এক টুইটবার্তায় বলেন, দৈনন্দিন জীবনে ধর্মের প্রভাব কমাতে এটি একটি প্রতীকী এবং ব্যবহারিক পদক্ষেপ।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটিতে অর্থনৈতিক এবং সামাজিক সংস্কারের উদ্যোগ নিয়েছেন। ঘোষণা করেছেন ভিশন-২০৩০। তিনি সৌদি আরবকে রক্ষণশীল সমাজ থেকে বের করে আনতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন।

এজন্য অভিভাবক ছাড়া নারীদের হজের অনুমতি দেয়া, নারীদের গাড়ি চালানো, সিনেমা হল খুলে দেয়ার মতো অসংখ্য উদ্যোগ নেয়া হচ্ছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা