আন্তর্জাতিক

অবৈধ অভিবাসীদের ব্যাপারে কঠোর মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : অবৈধ অভিবাসীদের নিয়োগ দিলেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী (২) জেনাথন ইয়াসিন শনিবার (১৭ জুলাই) এক বিবৃতিতে এ কথা বলেন।

এ বছর সাবাহ ইমিগ্রেশন বিভাগ ৬০১টি অভিযান চালিয়েছে। যার মাধ্যমে ৩৪ জন নিয়োগকারীকে অভিযুক্ত করা হয়েছে। এক হাজার ৬১ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে এবং এক হাজার ৭৩৯ জনকে তাদের নিজ দেশে পাঠানো হয়েছে।

বিবৃতিতে জেনাথন ইয়াসিন বলেন, যৌথ অভিযানে অবৈধ অভিবাসীদের নিয়োগ ও সুরক্ষা দেয়ায় অভিযুক্ত নিয়োগকারীদেরও চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি অবৈধ অভিবাসীদের দেশে (মালয়েশিয়া) আনার সিন্ডিকেটগুলোকেও চিহ্নিত করতে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, বিদ্যমান আইন ও বিধিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে কোনো আপস ছাড়াই কঠোর পদক্ষেপ নেয়া হবে।

এদিকে বিভাগের উপ-সহকারী পরিচালক (প্রয়োগকারী) রোমেল মোকোকো রোডলফো সম্প্রতি ৬৭ ইমিগ্রেশন অফিসার, ২৭ জন পিপলস ভলান্টিয়ার কর্পস (রেলা) এবং সিভিল ডিফেন্সের চার জন কর্মী নিয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করেছেন। শুক্রবার শুরু হওয়া দুই দিনের অভিযানে ১৭৩ জন নিয়োগকর্তার মধ্যে ৬৫ জনকে সতর্ক করা হয়েছে।

পাসপোর্ট বা অন্যান্য বৈধ কাগজপত্র না থাকার কারণে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৩ এর অধীনে বেশ কয়েকজন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। আটকদের আটককেন্দ্রে পাঠানোর আগে করোনা পরীক্ষাসহ স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

অন্যদিকে সাবাহে অবৈধ অভিবাসীদের সুরক্ষা না দেওয়ার জন্য এবং অবিলম্বে কর্তৃপক্ষকে অবৈধ অভিবাসীদের তথ্য দিতে সাবাহ’র জনগণকে অনুরোধ করেছেন সংশ্লিষ্টরা।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা