ফাইল ছবি
আন্তর্জাতিক

টিকার উৎপাদন ও সরবরাহ বাড়াবে এপেক

আন্তর্জাতিক ডেস্ক: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট (এপেক)র শীর্ষ নেতারা মহামারী মোকাবিলায় জোরদার লড়াই এবং কোভিড-১৯ এর ভ্যাকসিন উৎপাদন ও সরবরাহ বাড়াতে এক সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

শুক্রবার এক ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার ভ্লাদিমির পুতিন ও চীনের শি জিনপিংসহ এ প্রতিশ্রুতি দেন।

করোনাভাইরাসের অতি সংক্রামক ডেল্টা ধরনের বিস্তার রোধ করতে হিমশিম খাওয়া এ বিশ্বনেতারা বলেছেন, তারা ‘পারস্পরিক সমঝোতার ভিত্তিতে’ ভ্যাকসিন উৎপাদন প্রযুক্তি অন্য দেশে স্থানান্তরে উৎসাহ দেবেন।

তারা বলেন, মহামারী আমাদের অঞ্চলের মানুষ ও অর্থনীতির ওপর ক্রমাগত ভয়াবহ প্রভাব ফেলে যাচ্ছে। যত বেশি সম্ভব মানুষকে নিরাপদ, কার্যকর, মানসম্পন্ন ও সাশ্রয়ী টিকা দেয়ার মাধ্যমেই আমরা কেবল এই সংকট থেকে মুক্তি পেতে পারি।

কোভিড-১৯ মহামারী এবং অর্থনীতিতে এর প্রভাব নিয়ে আলোচনা করতেই শুক্রবার এপেক নেতাদের এই বিশেষ বৈঠক হয়।
নভেম্বরে আনুষ্ঠানিকভাবে একত্রিত হওয়ার আগে জোট নেতারা শুক্রবার মহামারী নিয়ে এ বিশেষ ভার্চুয়াল বৈঠক করেন। এর আগে কখনোই শীর্ষ সম্মেলনের আগে এ ধরনের বৈঠক দেখা যায়নি।

নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আডান বলেন, টিকা উৎপাদন, অন্যদের সঙ্গে ভাগ করে নেয়া এবং টিকার ব্যবহার-এসবের মাধ্যমে কীভাবে বৈশ্বিক টিকাদান কর্মসূচিতে সহায়তা করবো, আমরা সে দিকে নজর দিচ্ছি।

এপেক নেতাদের এই বিশেষ বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভ্যাকসিন উৎপাদন ও সরবরাহের ক্ষেত্রে থাকা বাধাগুলো দূর করার ওপর গুরুত্ব আরোপ করেন।

বৈঠকে ইন্দোনেশিয়ার কোভিড পরিস্থিতি এবং থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় সংক্রমণের নতুন ঢেউসহ দেশে দেশে শনাক্ত রোগী বেড়ে যাওয়ার উদ্বেগজনক পরিস্থতি নিয়ে আলোচনা হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা