আন্তর্জাতিক

মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি

আন্তর্জাতিক ডেস্ক : সামরিক বাহিনী ও তালেবানের মধ্যে চলমান সংঘাতে আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বুধবার (১৪ জুলাই) এক বিবৃতিতে এমনটা জানিয়েছে আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘের সহায়তা মিশন।

বিবৃতিতে বলা হয়, দেশটিতে মারাত্মকভাবে বেড়েছে হত্যা, নিপীড়ন ও বৈষম্য। একই সঙ্গে তৈরি হয়েছে ভয় ও নিরাপত্তাহীনতার মত বিষয়গুলো।

দেশটিতে মানবাধিকার লঙ্ঘনরোধ ও বেসামরিক লোকজনের ক্ষতি অবসানের একমাত্র উপায় হল তালেবান ও সরকারের মধ্যকার শান্তি আলোচনা। দুই পক্ষের যথাযথ আলোচনার মাধ্যমে বহুদিন ধরে চলা দ্বন্দ্বের অবসান সম্ভব।

এদিকে শুধু আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে সেনাদের সঙ্গে তালেবানের সংঘর্ষে বাস্তুচ্যুত হয়েছেন ১২ হাজারের বেশি মানুষ। বিভিন্ন স্থানে সরকারি রাস্তার দুই পাশে তাবু খাটিয়ে বাস্তুহারা মানুষেরা অবস্থান নিয়েছে। তাবুগুলোতে দেখা দিয়েছে খাদ্য ও পানি সংকট।

সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের শতকরা ৮৫ ভাগ এলাকা নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে তালেবান। যদিও কাবুল সরকার এই দাবি প্রত্যাখ্যান করেছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা