আন্তর্জাতিক

বছরের ৩০০ দিনই ঘুমিয়ে কাটান পুরখারাম

আন্তর্জাতিক ডেস্ক : বাস্তব ‘কুম্ভকর্ণ’ খুঁজে পাওয়া গেছে ভারতের রাজস্থানে। যিনি বছরের ৩৬৫ দিনের মধ্যে ৩০০ দিনই ঘুমিয়ে কাটান।

রাজস্থানের নাগাউয়ের বাদওয়া গ্রামের বাসিন্দার পুরখারাম। ৪২ বছর বয়সী এই ব্যক্তি অ্যাক্সিস হাইপারসোমনিয়া নামে বিরল এক রোগে আক্রান্ত। আর এ কারনে দীর্ঘ সময় ধরে ঘুমোতে হয় তাকে।

ভারতীয় মহকাব্য রামায়ণে রাবণের ছোট ভাইয়ের নাম কুম্ভকর্ণ। তিনি একটানা ছয় মাস পর্যন্ত ঘুমিয়ে কাটাতেন। সাধারণত মানুষ দিনে ৬-৮ ঘণ্টা ঘুমিয়ে থাকলেও পুরখারাম একটানা ২৫ দিন ঘুমিয়ে কাটান। ২৩ বছর আগে তার এই বিরল রোগ ধরা পড়ে।

প্রথম প্রথম পুরখারামের পরিবার তার চিকিৎসার চেষ্টা করেছিল। তখন দিনে টানা ১৫ ঘণ্টা ঘুমাতেন পুরখারাম। কিন্তু দিন যত গড়িয়েছে পুরখারামের ঘুমের পরিমাণও তত বেড়েছে। ঘণ্টা পেরিয়ে তা কয়েকদিনে গড়িয়েছে। তার অবস্থার এতটাই অবনতি হয়েছে যে, তিনি এখন এক নাগাড়ে ২৫ দিন পর্যন্ত ঘুমান। তাই ঘুমের মধ্যে পুরখারামকে খাওয়ায় তার পরিবার। গোসলও করা হয় ঘুমের মধ্যেই। এমনকি কাজ করতে করতেও মাঝে মাঝে ঘুমিয়ে পড়েন পুরখারাম।

পুরখারাম বলেন, চিকিৎসার পাশাপাশি অতিরিক্ত ঘুমানোর পরও তার শরীর অধিকাংশ সময় ক্লান্ত থাকে। তার কর্মক্ষমতা প্রায় নেই বললেই চলে। ঘুম ছাড়াও তার প্রচণ্ড মাথা ব্যথা করে বলেও জানান তিনি।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা