আন্তর্জাতিক

কানাডায় আবারো গণকবরের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক : আবারো দেড় শতাধিক গণকবরের সন্ধান মিলেছে কানাডায়। দেশটির কুপার দ্বীপের পরিত্যাক্ত আদিবাসী আবাসিক স্কুল সংলগ্ন এলাকায় ১৬০ টি গণকবরের সন্ধান পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছে দ্বীপটির প্রশাসনিক কর্মকর্তারা।

পশ্চিম উপকূলীয় এই দ্বীপটির অধিকাংশ বাসিন্দা আদিবাসী রেড ইন্ডিয়ান জাতির পেনেলাকুট গোত্রভূক্ত। মঙ্গলবার (১৩ জুলাই) এক বিবৃতিতে গোত্রের নেতারা জানিয়েছেন, দ্বীপের যে আবাসিক স্কুলের কাছে এই গণকবরসমূহের সন্ধান পাওয়া গেছে, সেটির নাম কুপার আইল্যান্ড ইন্ডাস্ট্রিয়াল স্কুল। ১৮৯০ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল স্কুলটি। প্রায় ৮৫ বছর চলার পর ১৯৭৫ সালে বন্ধ ঘোষণা করা হয়।

নেতারা বলেন ‘দফায় দফায় এমন শত শত গণকবরের সন্ধান আমাদের আড়ষ্ট করে তুলছে। অতীতে আমাদের পূর্বপূরুষদের সঙ্গে যে ভয়াবহ ও ‍নৃশংস আচরণ, অবিচার করা হয়েছিল, তার সবচেয়ে বড় প্রমাণ এই গণকবরসমূহ।’

দেশটির আদিবাসী নেতারা জানিয়েছেন, এ পর্যন্ত কানাডায় ৮ শতাধিক আদিবাসী গণকবরের সন্ধান পাওয়া গেছে।

দেশটির আদিবাসী বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সে সময় দেশটিতে ১৩৯ টি এ রকম আবাসিক স্কুল ছিল। কানাডার কেন্দ্রীয় ক্যাথলিক গির্জার নেতৃত্বে প্রতিষ্ঠিত এই স্কুলসমূহ পরিচালনা করতেন ক্যাথলিক খ্রিস্টান মিশনারিরা।

কয়েক লাখ আদিবাসী শিশুকে জোরপূর্বক তাদের বাবা-মা ও অভিভাবকদের থেকে বিচ্ছিন্ন করে ভর্তি করা হয়েছিল এসব স্কুলে। তাদের সঙ্গে আচরণ করা হতো ক্রীতদাসের মতো এবং স্কুল শিক্ষক ও কর্তৃপক্ষের হাতে নিয়মিত শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের শিকার হওয়া ছিল নিত্যদিনের ঘটনা।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা