আন্তর্জাতিক

করোনার নতুন হটস্পট ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : বেশ দ্রুত গতিতে করোনার সংক্রমণ বাড়ছে ইন্দোনেশিয়ায়। এটি এখন এশিয়ায় নতুন করোনা হটস্পট বলে মনে করা হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় ৪৭ হাজার ৮৯৯ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত একদিনে এটিই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।

দেশটির প্রধান জাভা দ্বীপের বাইরে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে। ফলে হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে এবং অক্সিজেন সঙ্কট দেখা দিচ্ছে।

ইন্দোনেশিয়ায় গত সাতদিন ধরে প্রতিদিন গড়ে ৯০৭ জনের মৃত্যু হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই হাসপাতালে রোগীর চাপ, অক্সিজেনের সঙ্কটে বিপর্যস্ত হয়ে পড়েছে ইন্দোনেশিয়া। লকডাউন জারি করেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।

দেশটিতে সংক্রমণের হার ২৭ শতাংশে পৌঁছেছে। অপরদিকে ভারতে সংক্রমণের হার বর্তমানে দুই শতাংশ। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইন্দোনেশিয়ায় লকডাউনের সময়সীমাও বাড়ানো হয়েছে। আগামী ২০ জুলাই পর্যন্ত লকডাউন জারি থাকবে বলে ঘোষণা দেয়া হয়েছে। ভারতের চেয়ে ইন্দোনেশিয়ায় সংক্রমণের হার বেড়ে যাওয়ার কারনে দেশটিকে নতুন করোনা হটস্পট বলে মনে করা হচ্ছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা