আন্তর্জাতিক
দক্ষিণ আফ্রিকায় সহিংসতা 

দোকানে হামলা-আগুন, নিহত ৭২

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার কারাদণ্ডের পর দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়ছে। এতে বিভিন্ন শপিংমলসহ বাংলাদেশিদের দোকানে হামলা, লুটপাট ও আগুনের ঘটনায় ৭২ জনের মৃত্যু হয়েছে। সহিংসতা ঠেকাতে পুলিশকে সহায়তার জন্য মাঠে সেনাবাহিনী নামানো হয়েছে।

দক্ষিণ আফ্রিকার পুলিশ স্থানীয় সময় মঙ্গলবার (১৩ জুলাই) এক বিবৃতিকে জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে দোকানপাট ও শপিংমলে লুটপাট করছেন বিক্ষোভকারীরা। এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ১২৩৪ জনকে। খবর বিবিসির

বুধবার (১৪ জুলাই) বিবিসিতে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ডারবানের একটি ভবন থেকে একটি শিশুকে নিচে ফেলা হচ্ছে। ওই ভবনের নিচতলায় দোকানে লুটপাটের পর আগুন দেয়া হয়।

দক্ষিণ আফ্রিকার পুলিশ বলছে, সহিংসতা উসকে দিচ্ছে এমন ১২ জনকে চিহ্নিত করা হয়েছে।
রাষ্ট্রপতি সিরিল রামাফোসা এই সহিংসতাকে দক্ষিণ আফ্রিকার নব্বইয়ের দশকের পর দেখা সবচেয়ে ভয়াবহ সহিংসতার বলে অভিহিত করেছেন। তিনি জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

দেশটির সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। গত শনিবার থেকে শুরু হয় এই সহিংসতা।
গত ৭ জুলাই আদালত অবমাননার দায়ে কারাগারে পাঠানো হয় জুমাকে। এর প্রতিবাদে জুমার নিজ প্রদেশ কাওয়াজুলু নাটালে বিক্ষোভ প্রথম দানা বাঁধে। এরপর তা আলেকজান্ডার, জোহানেসবার্গ সিটি, জেপিস টাউন, জার্মিস্টন, পিটারমেরিজবার্গ, ফোর্ডসবার্গ, ডেবিটন ও একটনবিলে ছড়িয়ে পড়ে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা