আন্তর্জাতিক

ইসরায়েলে আরব আমিরাতের দূতাবাস উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক : আনুষ্ঠানিকভাবে ইসরায়েলে আরব আমিরাতের দূতাবাসের যাত্রা শুরু হয়েছে। বুধবার (১৪ জুলাই) দূতাবাসটি উদ্বোধনের সময় ইসরায়েলের প্রেসিডেন্টও সেখানে উপস্থিত ছিলেন। তেল আবিবের স্টক এক্সচেঞ্জ ভবনে ওই দূতাবাস অবস্থিত।

এর আগে গত মাসেই আরব আমিরাতে দূতবাস চালু করে ইসরায়েল। তারই ধারাবাহিকতায় এবার ইসরায়েলে নিজেদের দূতাবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করল আমিরাত।

গত আগস্টে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি সই করে সংযুক্ত আরব আমিরাত। এরপর চলতি বছরের শুরুতেই ইসরায়েলি রাজধানী তেল আবিবে দূতাবাস স্থাপনের আনুষ্ঠানিক অনুমোদন দেয় আমিরাতের মন্ত্রিসভা।

এদিকে ইসরায়েলি প্রেসিডেন্ট ইসাক হেরজগের পাশে দাঁড়িয়ে স্টক এক্সচেঞ্জের ভবনের বাইরে নিজ দেশের পতাকা উত্তোলন করেন ইসরায়েলে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ আল খাজা।

গত ২৫ বছরের মধ্যে আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আমিরাত। সবশেষ ১৯৯৬ সালে ইসরায়েলিদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক গড়েছিল জর্ডান।

এরপর গত দুই যুগ ধরে আর কোনো আরব দেশ ইসরায়েলের সঙ্গে সরাসরি সম্পর্ক করেনি, যদিও তাদের অনেকে গোপনে বা পরোক্ষভাবে সম্পর্ক বজায় রেখেছে বলে অভিযোগ রয়েছে।

আরব দেশগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পর্ক খারাপ ছিল ইসরায়েলের। এর মূল কারণ ফিলিস্তিন ইস্যু। তবে ট্রাম্প প্রশাসনের তৎপরতায় সেই অবস্থান থেকে সরে গত বছর ইসরায়েলিদের সঙ্গে সম্পর্ক গড়ে আমিরাত, বাহরাইন, মিসর, মরক্কোর মতো মুসলিম দেশগুলো। এদিকে আবুধাবিতে ইসরায়েলি দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে কাজ শুরু করেছেন এইতান নায়েহ নামের এক কূটনীতিক।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা