আন্তর্জাতিক
প্রাণঘাতী করোনা

বিশ্বজুড়ে বেড়েছে ক্ষুধার্তের হার

আন্তর্জাতিক ডেস্ক: মরণব্যাধি করোনাভাইরাসের কারণে সারা বিশ্বে এখন টালমাটাল অবস্থা। করোনার ফলে সারা বিশ্বের বেকারের সংখ্যা বেড়েছে। বেকার থাকার কারণে অনেকেই অর্থ অভাবে ক্ষুধার্ত থাকছে। দেড়বছর ধরে করোনা মহামারির প্রভাবে বিশ্বজুড়ে ক্ষুধার্তের হারে উল্লফন ঘটেছে।

সোমবার প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, মহামারির প্রথম বছরেই বিশ্বে ক্ষুধার্ত মানুষ বেড়েছে ১৮ শতাংশ, যা গত কয়েক দশকে দেখা যায়নি।

জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও), ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (আইএফএডি), ইউনাইটেড নেশনস চিল্ড্রেন ইমার্জেন্সি ফান্ড (ইউনিসেফ), ইউএন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) এবং ওয়ার্ল্ডা হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও)-এর যৌথ উদ্যোগে করা ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বেড়েছে ১১ কোটি ৮০ লাখ; শতকরা হিসেবে এই বৃদ্ধির হার প্রায় ১৮ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়, ‘ক্ষুধার্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্যের অনিশ্চয়তাও তীব্রভাবে দেখা দিয়েছে বিশ্বে। বর্তমানে বিশ্বের প্রতি তিনজন মানুষের একজন এই অনিশ্চয়তার শিকার।’

বিশ্বের যেসব দেশের মানুষ মহামারির আগে থেকেই মাঝারি বা গুরুতর খাদ্যসংকটে ছিলেন, গত দেড়বছরে তার কোনো উন্নতি হয়নি বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে; বরং নতুন এই বিপুল পরিমান ক্ষুধার্ত মানুষ ২০২০ সালে যুক্ত হয়েছেন তাদের সঙ্গে।

তবে এই তীব্র খাদ্যসংকটের জন্য শুধু করোনা নয়, এর পাশাপাশি যুদ্ধ-সংঘাত, জলবায়ুগত পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ এবং মহামারির ফলে সৃষ্ট অর্থনৈতিক স্থবিরতাকেও দায়ী করেছে জাতিসংঘ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা