আন্তর্জাতিক

কানাডায় থাকছে না কোয়ারেন্টিন

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার বিভিন্ন প্রদেশে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। কমেছে আক্রান্তের সংখ্যা। ফলে কিছু ভ্রমণকারীর জন্য কোয়ারেন্টিন বিধিতে পরিবর্তন আনা হয়েছে। আকাশপথে ভ্রমণকারীদেরকেও এখন থেকে আর সরকার অনুমোদিত হোটেলে তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে না।

তবে কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি বলছে, কিছু ভ্রমণকারীর জন্য কোয়ারেন্টাইন বিধিতে পরিবর্তন এলেও সীমান্ত অতিক্রম করতে যে যোগ্যতার কথা বলা আছে তাতে কোনো পরিবর্তন আসেনি। যাত্রার আগে ভ্রমণকারীদের অবশ্যই অ্যারাইভক্যান অ্যাপ অথবা ওয়েবসাইটে লগ ইন করে ভ্যাকসিনেশনের ব্যাপারে বিস্তারিত জানাতে হবে। পাশাপাশি সর্বোচ্চ তিনদিন আগে কোভিড পরীক্ষায় নেগেটিভ হওয়ার প্রমাণও দেখাতে হবে।

অন্যদিকে অন্টারিও বুধবার রিওপেনিং পরিকল্পনার দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে। এই ধাপে ইনডোরে সর্বোচ্চ পাঁচজনের জমায়েতের পাশাপাশি ধারণক্ষমতার সীমিত ব্যবহার করে কিছু খুচরা ব্যবসা ও ধর্মীও আচার অনুষ্ঠান পরিচালনার সুযোগ রাখা হয়েছে। তবে অন্যান্য প্রবেশ এতটা সতর্কতা অবলম্বন করছে না।

এদিকে আলবার্টায় ১ জুলাই থেকে সব ধরনের স্বাস্থ্যবিধি প্রত্যাহার করা হয়েছে। এখানে ইতোমধ্যেই ৭০ শতাংশ নাগরিককে টিকা দেয়া হয়েছে। অন্যদিকে কানাডার জনস্বাস্থ্য সংস্থা বলছে দুটি টিকা সম্পন্ন গ্রহণকারীরা এখন আলিঙ্গন করতে পারবে।

আলবার্টায় গত বৃহস্পতিবার মাস্ক পরার বাধ্যবাধকতা প্রত্যাহার করার পাশাপাশি ধারণক্ষমতার পুরোপুরি ব্যবহার করে রেস্তোরাঁ, বার ও খুচরা বিক্রয়কেন্দ্র খুলে দিয়েছে।

উল্লেখ্য, টরন্টোর ৭৭ শতাংশের বেশি প্রাপ্ত বয়স্ক নাগরিক প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছেন। উভয় ডোজের ভ্যাকসিন নিয়েছেন নগরীর ৪৫ শতাংশের বেশি প্রাপ্তবয়স্ক নাগরিক।

ক্যালগেরির এবিএম কলেজের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ড. মো. বাতেন বলেন, প্রচুর সংখ্যক লোকের ভ্যাকসিন নেয়ায় করোনা অনেক কমে গেছে। করোনা মহামারির শুরু থেকেই কানাডা সরকারের দূঢ় পদক্ষেপ আর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি।

আলবার্টা প্রদেশে স্বাস্থ্যবিধি প্রত্যাহার করায় নাগরিকদের মধ্যে যেন স্বস্তি ফিরে এসেছে। ‘কাউবয়’ খ্যাত ক্যালগেরি শহর এখন প্রাণের মেলায় রূপান্তরিত হয়েছে। আজ থেকে শুরু হয়েছে বিশ্বখ্যাত স্টাম্পমিড ফেস্টিভ্যাল। অন্যদিকে অন্যান্য প্রদেশের মানুষেরাও এখন কানাডার অভ্যন্তরে ভ্রমণ বাড়িয়ে দিয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি আবু আহমেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সালের অবশিষ্ট সেশনের জ...

রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

নোয়াখালীতে বিভাগীয় সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসো...

টেকনাফে অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ব...

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  বহাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাক...

দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর বার্তা হাসনাত আবদুল্লাহর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলে...

গজারিয়াতে কনস্ট্রাকশন সাইটে সংঘবদ্ধ ডাকাতি, গ্রেপ্তার ১৯

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি নির্মাণাধীন প্রকল্পে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় ১৯ জনকে...

মুন্সীগঞ্জে বন্ধু ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি'কে জরিমানা

মুন্সীগঞ্জের সদর উপজেলার মুক্তারপুর বিসিক শিল্পনগরী এলাকায় অস্বাস্থ্যকর পরিবে...

মাদারীপুরে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক

মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠে...

২০৩০-এর পথে বাংলাদেশ: এসডিজি অর্জনে কতটা এগিয়েছে দেশ?

দারিদ্র্য কমেছে, নারীর ক্ষমতায়ন বেড়েছে, অবকাঠামোতে এসেছে দৃশ্যমান পরিবর্তন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা