আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ফারু শহরে বন্দুক হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছে। শুক্রবার (৯ জুলাই) এ হামলার ঘটনা ঘটে বলে বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন স্থানীয় প্রত্যক্ষদর্শী ও হাসপাতালকর্মীরা।

হামলার প্রত্যক্ষদর্শী আবু বাকার ইলিয়াসু রয়টার্সকে বলেন, ‘শুক্রবার দুপুর ১২ টার দিকে প্রায় ১০০টি মোটরসাইকেলে করে একদল সশস্ত্র ডাকাত ফারুতে প্রবেশ করে এবং এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে।’

মুসা দান আউতা নামের আরেক প্রত্যক্ষদর্শী জানান, বন্দুকধারী দুবৃত্তদের হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন।

স্থানীয় এক হাসপাতালের কর্মীও রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে তাদের হাসপাতালে ২৯টি মরদেহ পৌঁছেছে। পাশাপাশি, চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন আরও ১১ জন আহত মানুষ।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই হাসপাতালকর্মী রয়টার্সকে বলেন, ‘নিহতের সংখ্যা আরও বেশিও হতে পারে। কারণ, গতকাল শুধু আমাদের হাসপাতালেই ২৯টি মরদেহ এসে পৌঁছেছে। ফারু শহরে আরও বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে।’

পশ্চিম আফ্রিকার অন্যতম বৃহৎ দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ডাকাতি, হত্যা, লুটপাট, স্কুলের শিক্ষার্থীদের বন্দি ও জিম্মি করে মুক্তিপণ আদায়ের মতো অপরাধ প্রায় নিয়মিত ঘটনা হয়ে উঠেছে।এসব অপরাধ বন্ধে নাইজেরিয়ার কেন্দ্রীয় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ পদেক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে দেশটির সাধারণ জনগণের।

নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সশস্ত্র ডাকাতদলের পাশাপাশি জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ও আইএস (ইসলামিক স্টেট) পশ্চিম আফ্রিকা শাখার সদস্যরাও নিয়মিত এসব অপরাধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

গত ১২ বছর ধরে নাইজেরিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ও আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াই করছে দেশটির সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এখন পর্যন্ত সেই লড়াই শেষ হয়নি এবং এই দীর্ঘ লড়াইয়ে কতখানি সুফল এসেছে, তা নিয়েও প্রশ্ন আছে দেশটির সাধারণ জনগণের।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি আবু আহমেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সালের অবশিষ্ট সেশনের জ...

রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

নোয়াখালীতে বিভাগীয় সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসো...

টেকনাফে অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ব...

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  বহাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাক...

দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর বার্তা হাসনাত আবদুল্লাহর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলে...

গজারিয়াতে কনস্ট্রাকশন সাইটে সংঘবদ্ধ ডাকাতি, গ্রেপ্তার ১৯

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি নির্মাণাধীন প্রকল্পে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় ১৯ জনকে...

মুন্সীগঞ্জে বন্ধু ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি'কে জরিমানা

মুন্সীগঞ্জের সদর উপজেলার মুক্তারপুর বিসিক শিল্পনগরী এলাকায় অস্বাস্থ্যকর পরিবে...

মাদারীপুরে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক

মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠে...

২০৩০-এর পথে বাংলাদেশ: এসডিজি অর্জনে কতটা এগিয়েছে দেশ?

দারিদ্র্য কমেছে, নারীর ক্ষমতায়ন বেড়েছে, অবকাঠামোতে এসেছে দৃশ্যমান পরিবর্তন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা