আন্তর্জাতিক
প্রতিদিন

এক কাপ কফি করোনা থেকে ১০ গুণ সুরক্ষা দেয়

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস ঠেকাতে বিশ্বের নানাদেশে লকডাউন। লকডাউনের এই সময়ে প্রতিদিন আমরা কফি খাই। কিন্তু এই এক কাপ কফি করোনা থেকে ১০ গুণ সুরক্ষা দেয় বলে দাবি করছে যুক্তরাষ্ট্রের একদল গবেষক।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, দিনে এক কাপ করে কফি পান করলে সেটা করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ শক্তি হিসেবে ১০ গুণ বেশি কাজ করে। সাম্প্রতিক একটি গবেষণায় এই তথ্যই উঠে এসেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। ‘নিউট্রিয়েন্টস’ নামক একটি জার্নালে এই গবেষণার ফল প্রকাশিত হয়।

নিয়মিত কফি খান ব্রিটেনের এমন ৪০ হাজার প্রাপ্তবয়স্ক মানুষের ওপর পরীক্ষা করেছিলেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। এরপরই পাওয়া ফলাফল অনুযায়ী করোনা প্রতিরোধে কফি ১০ গুণ সুরক্ষা দেয় বলে মনে করছেন তারা।

গবেষকরা মনে করছেন, কফির মধ্যে এমন কিছু ক্ষমতা রয়েছে যা স্বাস্থ্যের পক্ষে ভালো। শরীরের প্রতিরোধ শক্তিতে বেশ কিছু পরিবর্তন আনতে পারে কফি। যাকে বলা হচ্ছে ‘টার্বোচার্জ’। এছাড়া প্রতিদিন খাবারের তালিকায় কিছুটা শাক-সবজি থাকলে সেটাও করোনার বিরুদ্ধে একই ফলাফল দেয়।

অবশ্য চা বা ফল খেলে তেমন কিছু হেরফের হয় না জানিয়ে গবেষকরা বলছেন, যারা সসেজ ও লবণাক্ত শুষ্ক শূকর মাংসের মতো প্রক্রিয়াজাত খাবার খুব বেশি পরিমাণে খান, তাদের মধ্যে করোনার প্রভাব সবচেয়ে গুরুতর হওয়ার সম্ভাবনা বেশি।

অবশ্য মানুষের খাদ্যাভ্যাস নিয়ে গবেষণা এবারই প্রথম নয়। এর আগেও এই ধরনের বেশ কিছু পরীক্ষা হয়েছিল। কোন ধরনের খাবার খেলে করোনার প্রভাব সবচেয়ে বেশি পড়ছে, তাই ছিল গবেষণার মূল উদ্দেশ্য।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা