র দায়
আন্তর্জাতিক

কাবুল বিমানবন্দরের দায়িত্ব নিচ্ছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা রক্ষার দায়িত্ব নিতে যাচ্ছে তুরস্ক। কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার বিষয়ে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি আরও বলেন, আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা প্রত্যাহারের কারণে সেখানে নিরাপত্তা হুমকি বাড়ছে। তুর্কি সেনারা কীভাবে বিমানবন্দরের নিরাপত্তা রক্ষা করবে সে বিষয়গুলো নিয়েও বিস্তারিত সমঝোতা হয়েছে দু'দেশের মধ্যে।

আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে নিজেদের সব সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার আগেই কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্ব নিতে চলছে তুরস্ক।

দু'দেশের এমন সমঝোতার মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে, যুক্তরাষ্ট্র যে কোন একটি দেশের ওপর আফগানিস্তানের দায়ীত্ব হস্তান্তর করতে চায়। আবার ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যকার সুসম্পর্কের ইঙ্গিত দিচ্ছে এই চুক্তি।

প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, ৮ জুলাই বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে আলোচনা হয়েছে। তুরস্ক বিমানবন্দরের কতটুকু দায়িত্ব গ্রহণ করব এবং কতটুকু করতে পারব না সে বিষয়গুলোও খোলাসা হয়েছে।

এর আগে গত মাসে ব্রাসেলসে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেন। ওই সাক্ষাতে কাবুল বিমানবন্দরের নিরাপত্তা রক্ষার দায়িত্ব গ্রহণ করতে নীতিগতভাবে সম্মত হয় তুরস্ক। এজন্য এরদোয়ানকে ধন্যবাদও জানিয়েছিলেন বাইডেন।

আফগানিস্তানে কর্মরত পশ্চিমা কূটনীতিক ও কর্মীদেরকে নিরাপদে দেশটি থেকে বের করে নেয়ার প্রধান রুট হচ্ছে কাবুল বিমানবন্দর। ন্যাটো ও মার্কিন সেনাদের প্রত্যাহার করে নেয়া হলে তালেবানের হাতে বিমানবন্দরটির পতন হতে পারে ভেবে ওয়াশিংটন শঙ্কিত এবং এ কারণে এটির নিরাপত্তা রক্ষার ওপর বাইডেন প্রশাসন ব্যাপক জোর দিচ্ছে।

এদিকে সম্প্রতি আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তের দুই-তৃতীয়াংশের বেশি এলাকা দখলে নিয়েছে তালেবান। এছাড়া তালেবানের দাবি, তাদের নিয়ন্ত্রণে রয়েছে পুরো আফগানিস্তানের ৮৫ শতাংশ এলাকা। যদিও এরই মধ্যে তারা ঘোষণা দিয়েছে নতুন করে কোন প্রশাসনির শহরে হামলা করবে না তালেবান।

সূত্র: পার্স টুডে

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

এমবাপের মন্তব্যে চীনের মানুষের অনুভূতিতে আঘাত

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ঘিরে তৈরি হওয়া একটি বিতর্কিত মন্তব্য আন্তর্...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা