আন্তর্জাতিক

৩৩ বছরেও ক্ষমা চায়নি যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, ৩৩ বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের একটি ফ্লাইট গুলি করে ভূপায়িত করেছিল। তাতে ২৯০ জন বেসামরিক আরোহীকে হত্যা করেছিল দেশটি। ৩৩ বছর পার হলেও যুক্তরাষ্ট্র আজও ইরানের কাছে সেই ঘটনার জন্য ক্ষমা চায়নি।

শনিবার (৩ জুলাই) এক টুইটবার্তায় এ কথা বলেন তিনি।

জারিফ বলেন, সে দিন এয়ারের ৬৫৫ নম্বর ফ্লাইটটি পারস্য উপসাগরের আকাশে মার্কিন রণতরী থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়েছিল।

টুইটবার্তায় তিনি আরও বলেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদের সঙ্গে পাল্লা দিয়ে চলছে সহিংস হামলা।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সহিংস আচরণ বহু আগে শুরু হয়েছে এবং আজ তা অর্থনৈতিক সন্ত্রাসবাদের আকারে অব্যাহত রয়েছে। ১৯৮৮ সালের ৩ জুলাই পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ক্রুজার ইউএসএস ভিনসেনেস থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানের যাত্রীবাহী বিমানটি ধ্বংস করা হয়। বিমানটিতে ২৭৪ যাত্রী ও ১৬ ক্রু ছিলেন।

বন্দর আব্বাস থেকে দুবাই যাওয়ার সময় হরমুজ প্রণালির আকাশে বিমানটিকে ধ্বংস করা হয়। বিমানের ২৯০ আরোহীর মধ্যে ৬৬ শিশু ও ৫৩ নারী ছিলেন।

মার্কিন কর্মকর্তারা সেই সময় মিথ্যা দাবি করে বলেছিলেন, তাদের যুদ্ধজাহাজ ভুল করে ইরানের যাত্রীবাহী বিমান ভূপাতিত করেছে। কিন্তু পরবর্তী সময় ওই যুদ্ধজাহাজের ক্যাপ্টেনকে ওই হামলার জন্য পুরস্কৃত করে আমেরিকা।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা