আন্তর্জাতিক

৯২ সেনা নিয়ে ফিলিপাইনে বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক : কমপক্ষে ৯২ আরোহী নিয়ে ফিলিপাইনে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় রোববার দেশটির দক্ষিণাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির সেনাবাহিনীর প্রধান নিশ্চিত করেছেন। এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, সি-১৩০ নামের ওই সামরিক বিমানটির ধ্বংসাবশেষ থেকে এখন পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

সেনাবাহিনীর প্রধান জেনারেল কিরিলিতো সোবেজানা এএফপিকে জানিয়েছেন, বিমানটি সুলু প্রদেশের জোলো দ্বীপের একটি বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে।

তিনি বলেন, ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা কাজ করছেন। আরও বেশি মানুষকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ওই কর্মকর্তা জানান, বিমানে থাকা বেশিরভাগ আরোহীই সম্প্রতি সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তাদের একটি যৌথ টাস্ক ফোর্সে কাজ করার জন্য ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছিল।

তিনি বলেন, এটা দুর্ভাগ্যজনক। অবতরণের সময় বিমানটি রানওয়ে খুঁজে পাচ্ছিল না। পরবর্তীতে অবতরণের চেষ্টা করতে থাকে এবং এটি বিধ্বস্ত হয়। তবে দুর্ঘটনায় কতজন হতাহত হয়েছেন তা এখনও নিশ্চিত করেননি ওই কর্মকর্তা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা