আন্তর্জাতিক

ইসরায়েলি কার্গো জাহাজে হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ভারত মহাসাগরে ইসরায়েলের একটি কার্গো জাহাজে হামলা হয়েছে। শনিবার (৩ জুলাই) সন্ধ্যায় মহাসাগরের উত্তরাঞ্চলে এ হামলার ঘটনা ঘটে। জাহাজটি সৌদি আরবের জেদ্দা থেকে ছেড়ে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দিকে যাচ্ছিল বলে জানা গেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, ‘অজ্ঞাত অস্ত্র’ দিয়ে কার্গো জাহাজটিতে হামলা চালানো হয়। এর ফলে জাহাজটিতে আগুন ধরে যায়। এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

এদিকে কার্গো জাহাজটি ইসরায়েলি মালিকানাধীন হলেও দেশটি দাবি করেছে, হামলার সময় ওই জাহাজে কোনো ইসরায়েলি ক্রু ছিলো না।

অন্যদিকে ইসরায়েলের সরকারের সংশ্লিষ্ট একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে দেশটির চ্যানেল ১২ টিভি চ্যানেল জানিয়েছে, হামলায় জাহাজটির বড় ধরনের কোনো ক্ষতি বা কোনো ক্রু আহত হয়নি।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে ওমান সাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি কার্গো জাহাজে সন্দেহজনক বিস্ফোরণ ঘটেছিল। এরপর এপ্রিলে সংযুক্ত আরব আমিরাত উপকূলে আরেকটি ইসরায়েলি জাহাজ হামলার শিকার হয়।

অবশ্য এসব ঘটনার জন্য ইসরায়েল বরাবরই ইরানকে দায়ী করে আসছে। তবে কখনো দায় স্বীকার করেনি।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা