আন্তর্জাতিক

মাত্র ১০ সেকেন্ডে শনাক্ত হবে করোনা

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সারা বিশ্ব এখন টালমাটাল অবস্থা। করোনাভাইরাস নিয়ে নানা দেশে নানা কিছু আবিস্কার হচ্ছে। এবার মাত্র ১০ সেকেন্ডের মধ্যে করোনা শনাক্ত করা যাবে এমন প্রযুক্তি উদ্ভাবন করেছেন তুরস্কের একদল বিজ্ঞানী।

বিলকেন্ট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের উদ্ভাবিত এই প্রযুক্তির ডিভাইসটির নাম দেওয়া হয়েছে ডায়াগনোভির। খবর ডেইলি সাবাহর।

বিজ্ঞানীরা জানিয়েছেন, ন্যানোটেকনোলজি-ভিত্তিক এই প্রযুক্তি ৯৯ শতাংশ নির্ভুল ফলাফল প্রদানে সক্ষম। এরাইমধ্যে এটি ব্যবহারের অনুমোদন দিয়েছে তুরস্কের কর্তৃপক্ষ। সরকারি অনুমোদন পাওয়ায় ডিভাইসটির ব্যাপকভিত্তিক উৎপাদন শুরু করে দিয়েছেন উদ্যোক্তারা।

ডেইলি সাবাহর প্রতিবেদনে বলা হয়েছে, ডায়াগনোভির নামের নতুন উদ্ভাবিত ডিভাইসটি প্রচলিত পিসিআর টেস্টের চেয়ে সম্পূর্ণ আলাদা। এটি ব্যবহার করে পরীক্ষা করলে মাত্র ১০ সেকেন্ডের মধ্যে আক্রান্ত ব্যক্তির করোনা শনাক্ত হবে। যাদের শরীরে করোনাভাইরাস নেই তাদের ক্ষেত্রে অবশ্য ফলাফল পেতে কিছুটা বাড়তি সময়ের প্রয়োজন হবে।

বিলকেন্ট বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল ন্যানোটেকনোলজি রিসার্চ সেন্টার (ইউএনএএম)-এর গবেষকরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই ডিভাইসটি তৈরি করেছেন।

বিষয়টি নিয়ে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির সঙ্গে কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের রেক্টর অধ্যাপক আব্দুল্লাহ আতালার।

তিনি বলেন, ‘সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে আমরা করোনা শনাক্তের নতুন এ পদ্ধতি আবিষ্কার করেছি। এ গবেষণার পেছনে দিনরাত কাজ করেছে ন্যাশনাল ন্যানোটেকনোলজি রিসার্চ সেন্টার। এখন আমরা করোনার বিরুদ্ধে কার্যকর অন্যান্য প্রযুক্তি উদ্ভাবনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

কয়েক বছর ধরেই ন্যানোটেকনোলজির ওপর গবেষণা চালিয়ে আসছেন ন্যাশনাল ন্যানোটেকনোলজি রিসার্চ সেন্টারের গবেষকরা। তুরস্কে প্রথম করোনা শনাক্ত হওয়ার পরই এ ধরনের একটি ডিভাইস তৈরিতে মনোযোগী হন তারা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা