আন্তর্জাতিক

যুক্তরাজ্যের লন্ডন রেলষ্টেশনে অগ্নিকাণ্ড, আহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-পশ্চিম ইউরোপের রাষ্ট্র যুক্তরাজ্যের রাজধানী শহর লন্ডনের এলিফ্যান্ড এন্ড ক্যাসেল রেলষ্টেশনে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জন আহত হওয়ার ঘটনা ঘটে। খবর নিউইয়র্ক টাইমসের।

বার্তাসংস্থা ওই প্রতিবেদনে আরো বলা হয় সোমবার (২৮ জুন) আগুনের কুন্ডলি এলিফ্যান্ডের রাস্তায় ছড়িয়ে পড়তে দেখা গেছে। শহরের বেশকিছু এলাকা জুড়ে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। প্রায় ১০০ দমকল কর্মী দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

পুলিশ জানায়, বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুনের সাথে কোনো জঙ্গি তৎপরতার সম্পর্ক নেই।

লন্ডনের ফায়ার ব্রিগেড কমান্ডার জেমস রায়ান জানায়- ঘটনাস্থলের কাছে এক গ্যারেজে পাঁচজন ছিলেন। আগুনে তারা আহত হন। এদের মধ্যে একজন নিঃশ্বাসে ধোঁয়া গিলে অসুস্থ হয়।

লন্ডন এ্যাম্বুলেন্স সার্ভিস জানায়- আগুনে আহত ছয়জনকে চিকিৎসা দেয়া হয়েছে এবং একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনের পরপরই দক্ষিণ লন্ডনের মূল ট্রান্সমিট হাব হিসেবে পরিচিত ওই ষ্টেশন ও আশপাশের বাসভবন গুলো ফাঁকা করে দিয়েছে দমকল ও পুলিশ বাহিনীর কর্মীরা।

এদিকে ষ্টেশনের আর্চের নিচের অংশে তিনটি কমার্শিয়াল ইউনিট পুরোপুরি পুড়ে গেছে। ভস্মীভূত হয়েছে চারটি গাড়ি। ঘটনাস্থলের কাছেই ছিলো একটি টেলিফোন বক্স। সেটিও ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

রাজধানীর যেসব মার্কেট সোমবার বন্ধ

রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ থাকে। চলুন...

আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় বসা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আন্তর্জাতিক বাজ...

১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগ...

৩১ দফা বাস্তবায়ন হলেই জুলাই ও মুক্তিযুদ্ধের সার্থকতা: আমির খসরু

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা পরিপূর্ণভাবে...

রাজবাড়ীতে আগুনে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেলের মিলসহ প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা