আন্তর্জাতিক

ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

আন্তর্জাতিক : নতুন একটি আন্তমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্লেসেতস্ক উৎক্ষেপণ কেন্দ্র থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়।

সোমবার (২৮ জুন) এক প্রতিবেদনে একথা জানিয়েছে দেশটির বার্তাসংস্থা তাস।

সর্বশেষ উৎক্ষেপণ করা এই ব্যালাস্টিক মিসাইলটি তৈরি করেছে মস্কো ইনস্টিটিউট অব থার্মাল টেকনোলজি। প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মোকাবিলায় সামরিক শক্তি কৌশলগত ভাবে বাড়াতে এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে রাশিয়া।

আন্তমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম হলো রকেট চালিত ক্ষেপণাস্ত্র। নির্দিষ্ট লঞ্চারের মাধ্যমে নিক্ষেপের পর ভূপৃষ্ঠ থেকে তা উঠে যায় মহাকাশে। মহাশূন্যে পৌঁছে মধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে অল্প সময়ে দীর্ঘ পথ অতিক্রম করে ক্ষেপণাস্ত্রটি। এরপর আবার তা বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং লক্ষ্যবস্তুতে বা টার্গেটের ওপর নেমে আসতে শুরু করে। আর এভাবেই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

সান নিউজ/ এমএইচার

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা