আন্তর্জাতিক

২১ জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক : জঙ্গিগোষ্ঠী আল শাবাবের ২১ জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রোববার (২৭ জুন) দেশটির আধা-স্বায়ত্তশাসিত পুন্টল্যান্ড প্রদেশে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

বিবিসি সূত্রে জানা যায়, সোমালিয়ার গালকায়োর একটি সামরিক আদালতে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা হয় এবং ফায়ারিং স্কোয়াডে দাঁড় করিয়ে হত্যা করা হয়। অভিযুক্ত ২১ জনের মধ্যে ১৮ জন গত এক দশকেরও বেশি সময় ধরে সোমালিয়ার বিভিন্ন এলাকায় গুপ্তহত্যাসহ বোমা হামলা চালিয়ে এসেছে।

এদিকে নিজেদের যোদ্ধাদের মৃত্যুদণ্ড কার্যকরের দিনে জঙ্গিগোষ্ঠী আল শাবাব সোমালিয়ার অন্য একটি শহরে হামলা চালিয়েছে এবং সরকারি সেনাদের হত্যা করেছে বলে শোনা যাচ্ছে।

আল শাবাব সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় ও মধ্যাঞ্চলীয় বিস্তৃত এলাকা নিয়ন্ত্রণ করে। এছাড়া হিরাল ইনস্টিটিউট থেকে গত বছরের অক্টোবরে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়, সোমালিয়ার সরকারের তুলনায় জঙ্গিদের সংগৃহীত টাকার পরিমাণ বেশি।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা