আন্তর্জাতিক

বৈঠকে মার্কিন-ইসরায়েল পররাষ্ট্রমন্ত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনে এক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। রোববার (২৭ জুন) ইতালির রাজধানী রোমে ঘনিষ্ঠ দুই দেশের শীর্ষ পর্যায়ের নেতাদের এই বৈঠক হবে বলে জানা গেছে। খবর এপি’র।

জো বাইডেন ও নাফতালি বেনেট ক্ষমতায় আশার পর এটাই দেশ দুটির উচ্চপদস্থ নেতাদের প্রথম কোন মুখোমুখি বেঠক।

ইরানকে ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে ফিরিয়ে নিতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সাথে চুক্তির বিষয়টিকে কখনও ভালোভাবে দেখেনি ইসরায়েল। ঠিক এমন সময় বৈঠকে বসতে যাচ্ছে তারা। বৈঠকের মূল আলোচনায় থাকতে পারে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ ইস্যু।

আলোচনা হতে পারে মধ্যপ্রাচ্য ইস্যু ও সিরিয়া পরিস্থিতি নিয়েও। অবশ্য দুই নেতার আলোচনার বিষয়বস্তু আগে থেকে কিছুই প্রকাশ করেনি ইসরায়েল।

গত ২১ মে টানা ১১ দিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। ওই সংঘাতে প্রায় আড়াইশোর বেশি ফিলিস্তিনি নিহত হয়। এর মধ্যে ৬৬ জনই শিশু। অপরদিকে দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

এর আগে সম্প্রতি দায়ীত্ব নেয়ার পর নিজের প্রথম সফরে সংযুক্ত আরব আমিরাত গিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ। আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর সেটি ছিল ইসরায়েলের কোনো শীর্ষ কূটনীতিকের দেশটিতে প্রথম সফর। গত ২৯-৩০ জুন আমিরাত সফরে ছিলেন তিনি। এসময় দুবাইতে একটি কনসুলেট এবং আবুধাবিতে একটি দূতাবাসের উদ্বোধন করেছেন লাপিদ।

ইউরোপ সফরের অংশ হিসাবে রোমে পৌঁছানোর আগে অ্যান্টনি ব্লিনকেন ফ্ৰান্স ও জার্মানিতে গিয়েছিলেন। সেখানে উষ্ণ অভ্যর্থনা লাভের পর রোবরার ইতালিতে আসবেন তিনি।

এছাড়াও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রোমে সাক্ষাৎ করবেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি ও প্রেসিডেন্ট সার্গিও মাত্তারেলার সঙ্গে। তাদের সাথে তিনি সিরিয়ার গৃহযুদ্ধ নিয়ে আলোচনা করবেন। এরপর তিন সাক্ষাৎ করবেন পোপ ফ্রান্সিস, জাতিসংঘ খাদ্য নিরাপত্তা এজেন্সি ও ইতালিতে যুক্তরাষ্ট্র দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে।

পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করার পর অ্যান্টনি ব্লিনকেন যাবেন ভ্যাটিকান সিটিতে। সেখানে ভ্যাটিকান কর্মকর্তাদের সঙ্গে জলবায়ু পরিবর্তন, মানব পাচার ও দরিদ্র দেশগুলির ঋণ মওকুফের ব্যাপারে আলোচনা করার কথা রয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা