আন্তর্জাতিক

ছাড়া হলো বিশ্বের ক্ষুদ্রাকার ১২টি শূকর

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রাকার এক ডজন শূকর বনে ছেড়ে দেয়া হয়েছে। এই প্রজাতির শূকরের বিলুপ্তি রোধে বংশবৃদ্ধির জন্য ভারতের আসামের একটি বনে শূকরগুলো ছেড়ে দেয়া হয়েছে।

এই পিগমি শূকরের বৈজ্ঞানিক নাম পরচুলা সালভানিয়া। এরা মূলত উচু ও ভেজা ঘাসসমৃদ্ধ এলাকায় বিচরণ করে। একসময় ভারত, নেপাল এবং ভুটানে হিমালয় পাদদেশের সমভূমিতে এদের দেখা পাওয়া যেত।

এনডিটিভি জানায়, ১৯৬০ সালের দিকে তাদের সংখ্যা কমতে থাকে। ১৯৭১ সালে আসামে এই শূকরের দেখা মেলার আগে এদের প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে বলে আশঙ্কা করা হয়েছিল। এরপর ১৯৯৩ সালে ভুটান সীমান্তে আসাম মানাস ন্যাশনাল পার্কেও এদের দেখা মেলে।

১৯৯৬ সালে তাদের বংশবৃদ্ধি এবং বিলুপ্তি রোধে অনেকগুলো সংগঠন এগিয়ে আসে। সংগঠনগুলোর সমন্বয়ে গড়ে তোলা হয় দি পিগমি হগ কনসার্ভেশন প্রোগ্রাম। এই কর্মসূচির আওয়তায় ক্ষুদ্রাকার এই শূকর নিয়ে কাজ করা হয়।

এই কর্মসূচির বৈজ্ঞানিক কর্মকর্তা ধ্রিতিমান দাস বলেন, ‘গত সপ্তাহে আমরা ১২টি পিগমি শূকর বনে ছেড়ে দিয়েছি। এগুলোর মধ্যে সাতটি পুরুষ এবং পাঁচটি নারী শূকর রয়েছে।’

এই ১২টি শূকরের মধ্যে মানাসে গত মঙ্গলবার আটটি এবং শনিবার চারটি ছেড়ে দেয়া হয়। এর আগে গত বছর ১৪টি ছেড়ে দেয়া হয়। এই কর্মসূচিতে ৭০টি শূকর দেখভাল করছে এবং আরও প্রজননের চেষ্টা করছে। সবমিলে বর্তমানে এই প্রাণীর সংখ্যা ২৫০টির বেশি হবে না বলে জানা গেছে।

ধ্রিতিমান দাস বলেন, ‘আগামী চার বছরের মধ্যে ৬০টি শূকর বনে ছেড়ে দেয়া আমাদের লক্ষ্য, যাতে করে সেখানে তারা বংশবৃদ্ধি করতে পারে।’

দি পিগমি হগ কনসার্ভেশন প্রোগ্রাম জানায়, এই ক্ষুদে প্রাণীগুলো লম্বায় ৬৫ সেন্টিমিটার এবং উচ্চতায় ২৫ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। তাদের ওজন হয় আট থেকে নয় কেজি পর্যন্ত।

বিশেষজ্ঞরা জানান, কৃষি, আবাসন এবং অব্যবস্থাপনায় আবাসভূমি হারিয়ে এই প্রজাতির শূকর বিলুপ্তির মুখে পড়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা