আন্তর্জাতিক

তথ্য দিলেই পাবেন সাত কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুককে বহনকারী হেলিকপ্টারে কারা হামলা চালিয়েছে এমন তথ্য দিলেই মিলবে ৬ কোটি ৭৫ লাখ টাকা পুরস্কার।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী দিয়েগো মোলানো বলেছেন, প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারে হামলার পেছনে কে জড়িত সেটা আমরা জানি না। এই বিষয়ে কেউ কোনো তথ্য জানলে সেটা কর্তৃপক্ষকে জানান। তথ্যদাতা ৩ বিলিয়ন পেসো বা ৭ লাখ ৯৬ হাজার ডলার পুরস্কার পাবেন। বাংলাদেশী টাকার অংকে যা ৬ কোটি ৭৫ লাখ।

শুক্রবার (২৫ জুন) চালানো ওই হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন লাতিন আমেরিকার দেশটির প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীরা। কলম্বিয়ার নর্তে দে সান্তান্দের প্রদেশে ভেনেজুয়েলাসংলগ্ন সীমান্ত এলাকার সিকুতা শহরে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী দিয়েগো মোলানো, স্বরাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েল প্যালাসিওস এবং নর্তে দে সান্তান্দেরের গভর্নর সিলভানো সেরানো।

কলম্বিয়ার পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দুটো রাইফেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি একে-৪৭ রাইফেল। অন্যটি ৭.৬২ ক্যালিবারের রাইফেল।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা