আন্তর্জাতিক

ফ্লোরিডায় ভবন ধস : নিখোঁজ ১৫৬

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অঙ্গরাজ্যে ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে পাঁচজন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ১৫৬ জনের খোঁজ এখনও মেলেনি বলে কর্মকর্তারা জানিয়েছেন।

মায়ামির সার্ফসাইড শহরের ওই ভবনের ধসে পড়া অংশে তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। পাশাপাশি ধ্বংসস্তূপ থেকে কুণ্ডলী পাকিয়ে ওঠা ধোঁয়া অনেকটা নিয়ন্ত্রণে আনতে পেরেছেন ফায়ার ফাইটাররা।

মায়ামির ডেইড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা শনিবার সন্ধ্যার ব্রিফিংয়ে বলেন, নিখোঁজদের খোঁজে তল্লাশিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তারা।

তিনি জানান, উদ্ধারকর্মীরা শনিবার আরও একজনের লাশ উদ্ধার করেছেন। আর আগের যাদের লাশ উদ্ধার করা হয়েছিল, তাদের তিনজনের পরিচয় শনাক্ত করা হয়েছে।

সার্ফসাইডের চ্যামপ্লেইন টাওয়ার্স সাউথ নামের ওই ১২ তলা অ্যাপার্টমেন্ট ব্লকের বড় একটি অংশ স্থানীয় সময় বৃহস্পতিবার প্রথম প্রহরে ধসে পড়ে।

কর্মকর্তারা জানিয়েছেন, ১৯৮১ সালে নির্মিত এ ভবনটিতে সংস্কার কাজ চলছিল। সদ্য আলোয় আসা ২০১৮ সালের একটি প্রতিবেদনে দেখা যায়, প্রকৌশলীরা ভবনটির পুল ডেকের নিচে বড় ধরনের কাঠামোগত ত্রুটি পেয়েছিলেন। তাছাড়া আন্ডারগ্রাউন্ড পার্কিং গ্যারেজে কংক্রিট ক্ষয়ে যাওয়ার প্রমাণ পেয়েছিলেন তিনি।

সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, ৪০ বছরের পুরনো ভবনটির এক পাশের পুরো অংশ দুই ভাগে ভাগ হয়ে একটি পর আরেকটি মাটিয়ে লুটিয়ে পড়ছে।

ওই ঘটনার সময় ভবনটির অধিকাংশ বাসিন্দা ঘুমিয়ে ছিলেন। ভবনটির ১৩০টি ইউনিটের মধ্যে ৮০টিতে তখন বাসিন্দারা ছিলেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

উদ্ধারকর্মীরা বলছেন, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভবনটির নিখোঁজ বাসিন্দাদের জীবিত উদ্ধারের আশাও ক্ষীণ হয়ে আসছে।

ভবনের তলাগুলো ধসে পড়ে কেকের স্তরের মতো একটি ওপর আরেকটি স্তূপীকৃত হয়ে আছে। ওই ধ্বংসস্তূপ সরালে ভেতরে চাপা পড়া অনেক মৃতদেহ মিলবে বলে উদ্ধারকর্মীদের ধারণা।

কুকুর, ক্যামেরা, সোনার ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করে তারা ধ্বংসস্তূপের খুঁজে দেখছেন, ভেতরে জীবিত কারও উপস্থিতি পাওয়া যায় কি না।

ফায়ার চিফ অ্যালান চমিনস্কি বলেন, “এখানে পরিস্থিতি খুবই কঠিন, তারপরও আমরা আশা নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। এটাই এখন আমাদের বড় শক্তি।”

এ বছর সংস্কার কাজ শুরুর করার জন্য ২০১৮ সালে ভবনের অবস্থা পর্যবেক্ষণ করে কনডোমিনিয়াম বোর্ডের জন্য ২০১৮ সালে ওই প্রতিবেদন তৈরি করেছিলেন প্রকৌশলীরা, যা স্থানীয় কর্মকর্তারা সম্প্রতি প্রকাশ করেছেন।

ওই প্রতিবেদনে ভবনের কাঠামোগত যেসব সমস্যা থাকার কথা বলা হয়েছে, সেগুলো এ ধসের সঙ্গে সরাসরি সম্পর্কিত কি না, তা জানা যায়নি।

মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা বলেছেন, কর্মকর্তারা ওই প্রতিবেদনের বিষয়টি কর্মকর্তারা আগে জানতেন না। তবে ভাইস মেয়র টিনা পল বলেছেন, ওই প্রতিবেদনে ভবনের যেসব কাঠামোগত সমস্যার কথা বলা হয়েছে, তা ‘উদ্বেগজনক’।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামুখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যা...

বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা ‘এমফ্লুসিভা’র অনুমোদন 

বিশ্বে প্রথমবারের মতো মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফ্...

মুন্সীগঞ্জে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দেশীয় তৈরি পাইপগান ও ডিস্ক ব্রেক দিয়ে তৈরি কুড়...

বিল-বন্ডে বিনিয়োগে ব্যাংকের মুনাফায় উল্লম্ফন, চাপে খেলাপিরা

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বড় একটি অংশ চলতি বছরের প্রথম ছয়...

বার্সা থেকে লিভারপুলে যাচ্ছেন রোনাল্ড আরাউহো

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ধারে (লোন) দলে ভেড়াতে যাচ্ছে...

ফরিদগঞ্জ হাসপাতালের চিত্র বদলে গেল স্বাস্থ্যমন্ত্রীর আগমনের খবরে

স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ চাঁদপুর সফরের খবর ছড়িয়ে পড়ার পর কয়েক ঘণ্টার মধ্যে ফরিদ...

অস্ত্রোপচারের সময়ও রফির গান গাইলেন সোনু নিগম

অস্ত্রোপচারের সময়ও গান থেকে দূরে থাকলেন না ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নি...

কক্সবাজারে নথি যাচাইয়ে ৬ হাজার টাকা ঘুস, আইনজীবীকে হেনস্তার অভিযোগ

দুটি নামজারি নথি যাচাই ও প্রস্তাব দাখিলের জন্য ৬ হাজার টাকা ঘুস নেওয়ার পরও নথ...

বরগুনায় ছুটির দিনে সাবরেজিস্ট্রার কার্যালয়ে কাজের অভিযোগ

সরকারি ছুটির দিনে বরগুনা জেলা সাবরেজিস্ট্রার কার্যালয়ে বালাম ও রেজিস্ট্রার খা...

জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিতে উপকূলীয় অঞ্চল: তথ্যমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে এবং দেশের উপকূলীয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা