আন্তর্জাতিক

এক চুমুতে গেল মন্ত্রিত্ব

আন্তর্জাতিক ডেস্ক: করোনায় স্বাস্থবিধি লঙ্ঘন করে নিজ দপ্তরে নারী সহকর্মীকে চুমু খাওয়া পর চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে হ্যানককে সরিয়ে দেওয়ার দাবি উঠেছিল। শনিবার (২৬ জুন) ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে দেওয়া হ্যানককের পদত্যাগ পত্র ডাউনিং স্ট্রিট প্রকাশ করেছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক ও বন্ধু গিনা কোলাড্যাঙ্গেলোকে জড়িয়ে ধরা ও চুম্বনের করেছেন স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। পরে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন তিনি। শুক্রবার (২৫ জুন) এক বিবৃতিতে তিনি এই দুঃখ প্রকাশ করেছেন।

বিবৃতিতে হ্যানকক বলেন, ‘আমি স্বীকার করছি যে বর্তমান পরিস্থিতিতে আমি সামাজিক বিধিনিষেধ সংক্রান্ত নির্দেশনা লঙ্ঘন করেছি। দেশের জনগণ ও সরকারকে বিব্রত করার জন্য আমি খুবই দুঃখিত।’

‘দেশকে মহামারিমুক্ত করতে আমি দিনরাত কাজ করে যাচ্ছি। এবং এই ব্যক্তিগত বিষয়টিতে আমার পরিবার ও সহকর্মীরা যেভাবে আমার পাশে ছিলেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ইতোমধ্যে স্বাস্থ্যমন্ত্রীর এই বিবৃতিকে স্বাগত জানিয়েছেন। লন্ডনের ডাউনিং স্ট্রিটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রীর ওপর পূর্ণ আস্থা আছে তার।

গত ৬ মে যুক্তরাজ্যের দৈনিক পত্রিকা দ্য সান-এ একটি ছবি প্রকাশিত হয়। সেখানে দেখা যায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অন্যতম পরিচালক গিনা কোলাড্যাঙ্গেলোকে জড়িয়ে ধরে তার গালে চুমু দিচ্ছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।

প্রথম দিকে এই ছবি তেমন সাড়া না ফেললেও পরে ম্যাট হ্যানকক ও গিনা কোলাড্যাঙ্গেলাকে জড়িয়ে সরস ও মুখরোচক প্রতিবেদন প্রকাশ করতে থাকে ব্রিটেনের অনেক পত্রিকা। পাশাপাশি দেশটিতে চলমান কঠিন করোনা বিধিনিষেধের মধ্যে এই ছবি প্রকাশিত হওয়ায় ‘সরকারের লোকজন নিজেরাই বিধিনিষেধ মানছেন না’ বলে দেশজুড়ে সমালোচনাও শুরু হয়।

ম্যাট হ্যানকক ও গিনা কোলাড্যাঙ্গেলোর মধ্যে বন্ধুত্বের সূত্রপাত হয় তাদের ছাত্রজীবনে; যখন তারা উভয়েই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি রেডিও স্টেশনে পার্টটাইম চাকরি করতেন। পরে গত সেপ্টেম্বরে যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনির্বাহী পরিচালক পদে নিয়োগ পান গিনা কোলাড্যাঙ্গেলা।

যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় গত দু’-তিন মাস ধরে লকডাউন বিরোধী বিক্ষোভ হচ্ছে। এই পরিস্থিতিতে এই ছবি প্রকাশ ও একের পর এক প্রতিবেদন প্রকাশিত হওয়ায় স্বাভাবিকভাবেই চাপে পড়ে দেশটির ক্ষমতাসীন সরকার।তবে সরকারের মন্ত্রীসভার সদস্যরা আগেই বিবৃতিতে জানিয়েছিলেন, তারা হ্যানককের পাশে আছেন।

সূত্র: বিবিসি, রয়টার্স

সাননিউজ/এএসএম/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা