আন্তর্জাতিক

খাসির মাংস নেই, অন্য নারীকে বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক: বিয়েবাড়ি মানে নানা পদের খাবার এবং নানা আয়োজন। এবার বিয়েবাড়িতে খাবারের তালিকায় খাসির মাংস না পেয়ে বিয়েই ভেঙে দিলেন এক বর। কনের বাড়িতে খেতে বসে খাসির মাংস না পাওয়ায় অদ্ভূত এই কাণ্ড করে বসেছেন তিনি।

পরে কনের বাড়ি থেকে চলে গিয়ে বিয়ে করেছেন অন্য এক নারীকে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এ ঘটনা ঘটেছে ভারতের ওডিষ্যা প্রদেশে।

দেশটির একটি সংবাদমাধ্যম বলছে, বিয়ের দিন খাবারের তালিকায় খাসির মাংস না পেয়ে রেগে আগুন হয়ে যান বর। সোজা বিয়েবাড়ি থেকে রওয়ানা দেন বাড়ির পথে। তবে ফেরার পথে অন্য এক নারীকে বিয়ে করে তাকে নিয়ে হাজির হন বাড়িতে। ২৭ বছর বয়সী ওই বরের নাম রমাকান্ত পাত্র।

ওডিষ্যার কেওনঝড় জেলায় রমাকান্তের বাড়ি।

বুধবার বিকেলে তিনি পাশের জেলার বাঁধাগাঁওয়ে বিয়ে করতে যান। প্রথম দিকে সবকিছুই ঠিকঠাকই ছিল। কনের পরিবারের পক্ষ থেকে বরকে স্বাগত জানানো হয়। এরপর মধ্যাহ্নভোজনে নিয়ে যাওয়া হয় বরপক্ষের লোকজনকে।

কিন্তু খাওয়ার সময় শুরু হয়ে যায় বিপত্তি। খাবারের তালিকায় নেই খাসির মাংস। রেগে চটে যান বর। এ নিয়ে খাবার পরিবেশনকারীদের সঙ্গে প্রথমে শুরু হয় তর্ক। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুরো বিষয়টি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। বর যখন জানতে পারেন, খাবারের তালিকায় খাসির মাংস নেই, তখন সবাইকে অবাক করে সরাসরি বিয়েতে বেঁকে বসেন তিনি।

কনের পরিবারের হাজার কাকুতি মিনতি কানে নেয়নি বর। বরের মত বদলের জন্য সব ধরনের চেষ্টা করে কনেপক্ষ। তবে তাদের সেসব কথায় কর্ণপাত না করে আত্মীয়স্বজন নিয়ে বিয়েবাড়ি ছেড়ে চলে যান বর। পাশের গ্রামে তাদের এক আত্মীয়ের বাড়িতে বাকি দিন কাটায় বরপক্ষ।

পরে কেওনঝড়ে ফিরে আসার আগে ওই রাতেই আরেক নারীকে বিয়ে করেন রমাকান্ত।যদিও এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেনি কনের পরিবার।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা