আন্তর্জাতিক

ভারতে হাজারো ভুয়া করোনা টিকা প্রদান

আন্তর্জাতিক ডেস্ক: মরণব্যাধি করোনাভাইরাসের কারণে সারাবিশ্বে এখন বিপর্যয়। করোনাভাইরাস নিয়ে নানা সময়ে নানা ঘটনা ঘটতেছে। এবার ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ২ হাজার মানুষকে ভুয়া করোনা টিকা দেওয়া হয়েছে। একই অবস্থা পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতারও। সেখানেও ৫০০ মানুষকে ভুয়া টিকা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৫শে জুন) এই তথ্য জানিয়েছে দেশটির পুলিশ।

গত এপ্রিল-মে মাসে করোনার দ্বিতীয় দফার প্রকোপে ভারতে বিপর্যয় দেখা দেয়। সরকার বিনামূল্যে সবাইকে করোনা টিকা দেওয়া ঘোষণা দিলে টিকাদান কর্মসূচির গতি বাড়ে। এর মধ্যে হাজারো মানুষকে ভুয়া টিকার দেওয়ার খবর আসলো।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী শুক্রবার মুম্বাই পুলিশ জানিয়েছে, শহরটিতে দুই হাজার মানুষকে ভুয়া করোনার টিকা দেওয়া হয়েছে। শুধু এখানেই শেষ নয় তাদের অনেককে টিকার বদলে ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়েছে স্যালাইন।

মুম্বাই পুলিশ এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, এ ঘটনায় দশ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বেসরকারি হাসপাতালের দুজন চিকিৎসকও রয়েছেন। বিশেষ করে তাদের লক্ষ্য ছিল বিলাসবহুল আবাসিক এলাকার বাসিন্দারা।

মুম্বাই পুলিশের আইন ও শৃঙ্খলা শাখার যুগ্ম কমিশনার বিশ্বাস পাতিল শুক্রবারের ওই সংবাদ সম্মেলনে বলেন, ‌‘গোটা শহরজুড়ে এই সিন্ডিকেট সক্রিয়। আমরা ওই সিন্ডিকিটের তৈরি আরও ৮টি ভুয়া টিকাদান কেন্দ্রের খোঁজ পেয়েছি।’

অভিযুক্তদের গ্রেফতারের পাশাপাশি তাদের কাছ থেকে ১২ লাখ ৪০ হাজার নগদ রুপি জব্দ করার কথা জানিয়েছে মুম্বাই পুলিশ।

অপরদিকে কলকাতায় এক ব্যক্তি নিজেকে আইএএস কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে নগরীতে আটটি টিকাদান কেন্দ্র খুলে মানুষজনকে
ভুয়া টিকা দিয়ে যাচ্ছিলেন। বিষয়টি নজরে আসার পর পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে।

কলকাতা পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির তৈরি টিকাদান কেন্দ্র থেকে আড়াই শতাধিক প্রতিবন্ধী মানুষ ও হিজরাকে ভুয়া করোনার টিকা দেওয়া হয়েছে। গোটা শহরজুড়ে বিভিন্ন স্থানে টিকাদান কেন্দ্র খুলে ওই ব্যক্তি ৫০০ মানুষকে ভুয়া করোনা টিকা দিয়েছেন।

কলকাতার সরকারি কর্মকর্তা অতীন ঘোষ বার্তা সংস্থা এএফপিকে বলেন, ওই ব্যক্তি নিজেকে কলকাতার যুগ্ম কমিশনার পরিচয় দিয়ে এসব করেছেন। করোনা টিকার বোতলে তিনি কৌশলে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ডের নামও ব্যবহার করতেন।

ভুয়া টিকাদান কেন্দ্রে তৃণমূল এমপি ও অভিনেত্রী মিমি চক্রবর্তী টিকা নেওয়ার পর তাকে মুঠোফোনে সনদ দেওয়া কথা বলে পরে আর তা না পাঠানোয় সন্দেহ হয়। পরে তিনি পুলিশের শরণাপন্ন হলে পুলিশ তদন্তে নেমে ভুয়া টিকাদান কেন্দ্রের কথা জানতে পারে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা