আন্তর্জাতিক

রাখাইনে গণটিকা, তুবও আক্রান্ত হচ্ছে সবাই !

আন্তর্জাতিক ডেস্ক: মরণব্যাধি করোনাভাইরাসের কারণে সারা বিশ্ব এখন বিপর্য। বাংলাদেশের সীমান্তবর্তী দেশ মিয়ানমারও করোনাভাইরাসের কারণে টালমাটাল অবস্থা। এবার রাখাইন রাজ্যের মংড়ুতে টিকা নেওয়ার পরেও করোনায় আক্রান্তের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ওই এলাকায় করোনার ভয়াবহ বিস্তারের আশঙ্কা করা হচ্ছে।

রোববার (২৬শে জুন) মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতি এ তথ্য জানিয়েছে।

মংড়ু জেলা হাসপাতালের মেডিকলে সুপারেন্টিডেন্ট ড. নু ক্যাথি স্যান জানিয়েছেন, জেলা মহাপ্রশাসকের দপ্তরের (জিএডি) দুই কর্মী এবং স্থানীয় বাসিন্দা এক নারীর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

তিনি বলেন, ‘মংড়ুতে করোনার সাত রোগী রয়েছে। এদের মধ্যে দুজন জিএডির কর্মী এবং এক নারী রয়েছেন,যারা দুজনই টিকাপ্রাপ্ত। করোনার উভয় টিকা পাওয়ার পরও পুনরায় সংক্রমণের সম্ভাবনা রয়েছে। সংক্রমিত না হওয়ার শতভাগ গ্যারান্টি নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বাস্থ্য ও খেলাধুলা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করা।’

রাখাইনের সাবেক আইনপ্রণেতা ইউ তুন হ্লা সেইন বলেছেন, ‘ধারণা করা হচ্ছে, ভাইরাসটি বাংলাদেশ থেকে ছড়াচ্ছে। কর্তৃপক্ষকে সীমান্ত পারাপারের ওপর কঠোর নজরদারি করতে হবে। তবে টিকা থাকার পরও তারা করোনা মহামারির প্রাদুর্ভাব মোকাবিলায় গুরুত্ব দিচ্ছে না। কর্মকর্তারা আমাকে জানিয়েছেন, কোভিড-১৯ এর ব্যাপারে তাদের কোনো বাজেট নেই।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা