আন্তর্জাতিক

ভারতে মাস্ক পরা নিয়ে বিতণ্ডা, শেষে ​গুলি

আন্তর্জাতিক ডেস্ক: মাস্ক না পরে রেলওয়ের এক কর্মী ব্যক্তিগত কাজে ব্যাংকে গিয়েছিলেন। ব্যাংকে ঢোকার পরপরই এক নিরাপত্তারক্ষী তাকে আটকে দেন। মাস্ক পরা নিয়ে শুরু হয় বিতণ্ডা। এক পর্যায়ে নিরাপত্তারক্ষী ওই ব্যক্তিকে গুলি করেন। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের বারেলির।

ব্যাংক অব বারোদার শাখায় গ্রাহককে গুলি করার যে দৃশ্য গণমাধ্যমগুলোয় প্রকাশিত ফুটেজে দেখা যাচ্ছে, রাজেশ কুমার নামে রেলওয়ে কর্মী ব্যাংকের মেঝেতে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছেন। তার উরুর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে রক্ত।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী গুলিবিদ্ধ স্বামীর পাশে হাঁটু গেড়ে চিৎকার করছেন রাজেশ কুমারের স্ত্রী। তিনিও তার স্বামীর সঙ্গে ব্যাংকে গিয়েছিলেন। এ সময় তাকে ‘কেন আপনি তাকে গুলি করলেন’ বলে চিৎকার করতে শোনা যায়।

ঘটনার ২৭ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ ধারণ করেন অজ্ঞাতনামা এক ব্যক্তি। একজন গ্রাহককে গুলিবিদ্ধ অবস্থায় দেখে তিনি তখন চিৎকার করে বলতে থাকেন, ‘কেমন করে আপনি তাকে গুলি করলেন? আপনি তো জেলে যাবেন, এটা কি বুঝতে পারছেন?’

তখন গুলিবিদ্ধ ব্যক্তির পাশে ব্যাংকের ওই নিরাপত্তরক্ষীও দাঁড়িয়ে ছিলেন। তখনও তার হাতে ছিল বন্দুক। ওই ব্যক্তির কথা শুনে তিনিও বলতে শুরু করেন যে, ‘তাকেও (গুলিবিদ্ধ ব্যাংক গ্রাহক) তাহলে জেলে যেতে হবে।’

এনডিটিভির ওই প্রতিবেদনে জানানো হয়েছে, ঘটনার পরই ব্যাংকে থাকা অন্য মানুষদের সহায়তায় গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি এখন শঙ্কামুক্ত। অপরদিকে ওই নিরাপত্তা রক্ষীকে নিজেদের হেফাজতে নিয়ে উত্তরপ্রদেশ পুলিশ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা