আন্তর্জাতিক

করোনায় স্বামীর মৃত্যু, সাংবাদিকের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের চান্দিভালি এলাকায় করোনায় স্বামীর মৃত্যু হওয়ার পর প্রতিবেশীর হেনস্তা শিকার হয়ে সাংবাদিক আত্মহত্যা করার ঘটনা ঘটে।

জানা যায় চলতি বছরের মে মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যু হয়। এক মাসের মধ্যেই সাত বছরের ছেলেকে নিয়ে ১৩ তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন এক ভারতীয় সাংবাদিক। আত্মহত্যার আগে এক প্রতিবেশীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ করেছেন তিনি।

সোমবার (২১ মে) এমন ঘটনাটি ঘটেছে।

আত্মহননকারী রেশমা ট্রেঞ্চিল ‘দ্য স্টেটসম্যান’ পত্রিকায় কাজ করতেন। স্বামীর মৃত্যুর পর থেকেই মুম্বাইয়ের চান্দিভালি এলাকার ফ্ল্যাটে ছেলে গড়ুরকে নিয়ে থাকছিলেন রেশমা।

তিনি অভিযোগ করে গেছেন, করোনাভাইরাসে স্বামীর মৃত্যুর পর থেকেই প্রতিবেশীরা তাকে বিভিন্নভাবে মানসিক চাপ দিয়ে আসছিলেন। আত্মহত্যার আগে লিখে যাওয়া সুইসাইড নোটে একজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগ তুলেছেন তিনি।

ঘটনার দিন গভীর রাতে অ্যাপার্টমেন্টের নিরাপত্তারক্ষী রেশমা ও তার ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা জানান, তারা মারা গেছেন। পুলিশ অভিযুক্ত প্রতিবেশীর বিরুদ্ধে মামলা করেছে।

ভারতীয় পুলিশ জানিয়েছে, মা-বাবা আক্রান্ত হওয়ায় রেশমার স্বামী বারানসিতে তাদের দেখাশোনা করতে গিয়ে কোভিডে আক্রান্ত হন। পরে মৃত্যু হয় তার। স্বামীর শেষকৃত্যতেও হাজির থাকতে পারেননি রেশমা। চান্দিভালির ফ্ল্যাটে ছেলেকে নিয়ে থাকছিলেন তিনি। মানসিকভাবেও ভেঙে পড়ছিলেন তিনি।

ভারতীয় পুলিশ জানিয়েছে, মা-বাবা আক্রান্ত হওয়ায় রেশমার স্বামী বারানসিতে তাদের দেখাশোনা করতে গিয়ে কোভিডে আক্রান্ত হন। পরে মৃত্যু হয় তার। স্বামীর শেষকৃত্যতেও হাজির থাকতে পারেননি রেশমা। চান্দিভালির ফ্ল্যাটে ছেলেকে নিয়ে থাকছিলেন তিনি। মানসিকভাবেও ভেঙে পড়ছিলেন তিনি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা