আন্তর্জাতিক

থাইল্যান্ডে করোনা হাসপাতালে গুলি

আর্ন্তজাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সারা বিশ্ব এখন টালমাটাল অবস্থা। করোনা কারণে নানা সময়ে নানা দেশে নানা ধারণের ঘটনা ঘটতেছে। এবার থাইল্যান্ডের একটি অস্থায়ী করোনা হাসপাতালে গোলাগুলি হয়েছে। এ ঘটনায় এক বৃদ্ধা রোগী নিহত হয়েছেন। নিহত রোগীর বয়স ৫৪ বছর।

বৃহস্পতিবার (২৪ই জুন) সাবেক এক সেনা সদস্য আজ ওই হামলা চালায়। পুলিশ জানিয়েছে, অস্থায়ী ওই হাসপাতালে এলোপাতাড়ি গুলি চালানোর আগে একটি স্টোরের কর্মীকে গুলি করে হত্যা করেন ওই সাবেক সেনা সদস্য। কী কারণে তিনি এভাবে হামলা চালালেন সে বিষয়টি এখনও পরিষ্কার নয়।

আঞ্চলিক পুলিশ প্রধান আম্ফল বুয়ারাবপর্ন জানান, সন্দেহভাজন ওই হামলাকারীর বয়স ২৩ বছর। ধারণা করা হচ্ছে, ব্যাংককের কাছাকাছি অবস্থিত পাথুম থানি এলাকায় অবস্থিত অস্থায়ী ওই কভিড হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা মাদকাসক্ত।

সাবেক ওই সেনা সদস্য মাদককে ঘৃণা করেন। সন্দেহভাজন ওই হামলাকারী মনে করেছিলেন, হাসপাতালে ভর্তি হওয়া সবাই মাদকাসক্ত। সে কারণেই হয়তো তিনি এই হামলা চালিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ওই হাসপাতালটি প্রথমদিকে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র হিসেবে সেবা দিলেও বর্তমানে এটি অস্থায়ী কভিড-১৯ আক্রান্ত রোগীর চিকিৎসাসেবা দিচ্ছে।

সন্দেহভাজন ওই ব্যক্তিকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে থাইল্যান্ডের একটি শপিংমলে গুলি চালিয়ে ২৯ জনকে হত্যা করেন এক সেনা সদস্য। ওই ঘটনার পর থাইল্যান্ডের জুনিয়র সামরিক কর্মীদের মানসিক চিকিত্সার ওপর গুরুত্ব দেওয়া হয়।

পুলিশ প্রধান আম্ফল জানান, হাসপাতালে হামলা চালানোর কয়েক ঘণ্টা আগেই সন্দেহভাজন ওই হামলাকারী একটি স্টোরের এক কর্মীর সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে তাকে গুলি করে হত্যা করেন।

সূত্র: রয়টার্স।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি: ৩০ দিনের মধ্যে নির্বাচনের দাবি

বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য সম্প্রতি গঠিত ১৫ সদস্যের অ্যাডহক কমিটির...

গোয়ালন্দে সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে সরকারি খালের উপর অবৈধভাবে গড়ে উঠা মু...

ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায...

নবম পে-স্কেল কার্যকর, ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন

১ জুলাই থেকে কার্যকর হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম প...

গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ ! 

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নতুন পদক্ষেপের পরিকল্পনা করছে সর...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

গায়ে হলুদের একদিন আগে কনের মৃত্যু

নোয়াখালীর চাটখিল উপজেলায় গায়ে হলুদের এক দিন আগে সুরাইয়া আক্তার রাইসা (১৬) নাম...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে চীন

বাংলাদেশের বহুল আলোচিত তিস্তা নদী প্রকল্পে আগের মতোই সহযোগিতা অব্যাহত রাখার প...

কিয়েভে রুশ হামলায় নিহত অন্তত ১০

ইউক্রেনের রাজধানী কিয়েভে এক ভয়াবহ রাত কাটিয়েছে সাধারণ মানুষ। বুধবার রাতজুড়ে র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা