আন্তর্জাতিক

একটি ছবির দাম দেড় কোটি টাকা!

আন্তর্জাতিক ডেস্ক: একটি ছবি বিক্রি হয়েছে ১৮ লাখ ৫০ হাজার মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা দেড় কোটি টাকারও বেশি। ছবিটি যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের আঁকা। নিজের আঁকা এই ছবিটি চার্চিল উপহার দিয়েছিলেন তার বন্ধু বিলিওনেয়ার ওনাসিসকে।

বুধবার (২৪ই জুন) ওনাসিসের বিলাসবহুল ইয়াটে টাঙানো সেই ছবিটি নিলামে বিক্রি হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চর্চিল। তবে আলোচিত ওই তৈলচিত্রটি তিনি এঁকেছিলেন ১৯২১ সালে।

মৃত্যুর চার বছর আগে চার্চিল তার বন্ধু গ্রিক বিলিওনেয়ার অ্যারিস্টল ওনাসিসকে তার বিলাসবহুল জাহাজ সাজাতে ছবিটি উপহার দিয়েছিলেন। পরে চার্চিল তার ‘শখের আঁকা’ বইয়ে এই ছবিটির কথা উল্লেখ করেন।

মেয়ের নামে ওনাসিস ইয়টের নাম রেখেছেন ক্রিশ্চিনা। প্রায় শতাধিক মিটার দীর্ঘ জাহাজটি একসময় কানাডিয়ান নৌবাহিনীর একটি ফ্রিগেট ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া এই জাহাজটি যুদ্ধের পর ওনাসিস কিনে নেন এবং বিলাসবহুল ইয়টে রূপান্তরিত করেন।

বিলিওনেয়ার ব্যবসায়ী ওনাসিস চার্চিলের উপহারটি নিয়ে এতটাই গর্বিত ছিলেন যে তার জাহাজে এই ছবিটি একটি বিশেষ স্থান পেয়েছিল। সুপার ইয়ট ‘ক্রিশ্চিনা’ র অতিথিদের মধ্যে ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি, জ্যাকি কেনেডি, এলিজাবেথ টেলর, রিচার্ড বার্টন, মারিয়া ক্যালাসের মতো অনেকে।

কেনেডির মৃত্যুর পর ১৯৬৮ সালে তার বিধবা স্ত্রী জ্যাকি কেনেডি বিয়ে করেন ওনাসিসকে। বিয়ের সাত বছর পর ওনাসিস মারা যাওয়ার পর বিলাসবহুল জাহাজটি বিক্রি করে দেওয়া হয়।

ওনাসিসের উত্তরাধিকারীদের সিদ্ধান্তে উইনস্টন চার্চিলের আঁকা এই ছবিটি নিউইয়র্কের নিলাম হাউজ ফিলিপস গত বুধবার বিক্রি করে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা