আন্তর্জাতিক

মিয়ানমারে ক্যুতে ২ লাখ ৩০ হাজার উদ্বাস্ত

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে সামরিক ক্যু’র পর অভ্যন্তরীণ সহিংসতায় অন্তত দুই লাখ ৩০ হাজার মানুষ উদ্বাস্তু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) জাতিসংঘ এ তথ্য জানিয়েছে। মিয়ানমারের সামরিক বাহিনী অং সান সুচির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের কয়েক মাস পরে এসে এমন তথ্য দিল জাতিসংঘ।

গত ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী সুচি সরকারকে উৎখাত করে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়ার পর মিয়ানমারের ভেতরে সংঘাত-সহিংসতা ছড়িয়ে পড়েছে। সেখানে প্রায় প্রতিদিন প্রতিবাদ-বিক্ষোভ হচ্ছে।

বিক্ষোভকারীরা সামরিক সরকারের পরিবর্তে বেসামরিক সরকারব্যবস্থা ফিরিয়ে আনা ও অং সান সুচির মুক্তির দাবি জানাচ্ছে। বিক্ষোভকারীরা অনেক সময় আইন অমান্য করার আন্দোলনও করছে।

গত নভেম্বর মাসে মিয়ানমারে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সামরিক বাহিনী বলছে ওই নির্বাচনে সুচির দল প্রতারণার আশ্রয় নিয়েছে। এ অভিুযোগ তুলে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে নেয়।

সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদে যে বিক্ষোভ সমাবেশ হচ্ছে তার ওপর বহুবার সেনা সদস্যরা হামলা চালিয়েছে এবং এ পর্যন্ত দেশটিতে ৮৭৭ জন নিহত হয়েছে। এছাড়া, আটক করা হয়েছে ছয় হাজার ব্যক্তিকে। নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর এমন বলপ্রয়োগের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা