আন্তর্জাতিক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে যা বললেন ট্রাম্প

ইরানের হামলায় কোনো আমেরিকান আঘাতপ্রাপ্ত হয়নি। আমাদের কেউই হতাহত হয়নি। আমাদের সব সৈন্য নিরাপদে আছে এবং আমাদের সেনা ঘাঁটিতে খুব সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।’-দুটি মার্কিন বিমান ঘাটিতে ইরানের হামলার পর হোয়াইট হাউসে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন দাবি করেন। ট্রাম্প বলেন, মনে হচ্ছে ইরান খুব প্রস্তুতি নিয়ে আছে। তবে ওয়াশিংটন এখনই এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেখাবে না। তিনি বলেন, ইরানের হামলায় কোনো আমেরিকান আঘাতপ্রাপ্ত হয়নি। আমাদের কেউই হতাহত হয়নি। আমাদের সব সৈন্য নিরাপদে আছে এবং আমাদের সেনা ঘাঁটিতে খুব সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।’

ইরানের ওই হামলার প্রতিশোধ নেওয়ারও কোনও হুমকি দেননি ট্রাম্প। তিনি বলেন, আমাদের সেনারা যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘ইরান থেমে গেছে; যেটা সংশ্লিষ্ট সব পক্ষ ও বিশ্বের জন্য ভালো।’ মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা বাতিল করার মাধ্যমে সন্ত্রাসের পথ ত্যাগ করে, তাহলে শান্তি স্থাপনেও আমি প্রস্তুত।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র শিগগিরই ইরানের ওপর অতিরিক্ত আর্থিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে। ইরানের আচরণ পরিবর্তন না হওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

মধ্যপ্রাচ্যের তেল-গ্যাসের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের তেল-গ্যাসের তাদের প্রয়োজন নেই। তারা এখনই তেল-গ্যাস উৎপাদনে শীর্ষে আছে।

ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ইরান সম্ভবত গুটিয়ে গেছে। অবশ্য এটা সংশ্লিষ্ট সব পক্ষের জন্য ভালো এবং এটি বিশ্বের জন্য খুব ভালো কিছু। ট্রাম্প দাবি করেন, ২০১৩ সালে অকার্যকর পারমাণবিক চুক্তি সইয়ের পর ইরানের যুদ্ধবিগ্রহ মনোভাব বেড়েছিল। ২০১৫ সালে চুক্তি সই হয়েছিল।

গত শুক্রবার ইরাকের বাগদাদে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানি জেনারেল কাশেম সোলাইমানি নিহত হওয়ার জেরে বুধবার ভোররাতে ইরাকের ওই দুটি মার্কিন বিমানঘাঁটিতে এক ডজনেরও বেশি ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ ছুড়েছে ইরান। এতে অন্তত ৮০ জন মার্কিনী নিহত হয় বলে দাবি করেছে তেহরান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা