আন্তর্জাতিক

তালেবান হামলায় ২৯ নিরাপত্তাকর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে তালেবানের সঙ্গে নিরপত্তাকর্মীদের একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় অন্তত ২৯ জন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। তালেবান ও দেশটির সরকারের মধ্যকার শান্তি আলোচনার মধ্যেই দেশটির চারটি প্রদেশে পৃথক সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। খবর টোলো নিউজের।

আফগানিস্তানের বালখ, কান্দাহার, তাখার ও কাপিসা প্রদেশে আক্রমণাত্মক হয়ে উঠেছে তালেবান বাহিনী। হামলা চালাচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর। আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার (২০ জুন) দেশটির উত্তর-পূর্ব প্রদেশ তাখারে তালেবানের হামলায় তিন পুলিশ ও ছয় আফগান সেনাসদস্য নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও চারজন। এছাড়া আফগানিস্তানের কাপিসা প্রদেশে তালেবানের হামলায় নিহত হয়েছে আট নিরাপত্তাকর্মী।

পুলিশ বলছে, রোববার স্থানীয় তাগাব জেলায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত চলে সংঘর্ষ। পরে নিহত হয় নিরাপত্তা বাহিনীর আট সদস্য। অন্য সংঘর্ষের ঘটানটি ঘটে বালখ প্রদেশে।

প্রদেশ সরকারের মুখপাত্র মুনির আহমেদ ফরহাদ বলেন, সোমবার (২১ জুন) সকালে স্থানীয় হেওয়াদ জেলায় হামলা চালায় তালেবান। তিন ঘণ্টার এ সংঘর্ষে পাঁচজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়। এসময় তিনজনকে বন্দী করে তালেবান।

তালেবানের এবারের হামলার লক্ষ্য কান্দাহার প্রদেশ। সেখানকার হামলায় প্রাণ হারায় সাতজন নিরাপত্তা বাহিনীর সদস্য। প্রদেশ পুলিশের মুখপাত্র জামাল বারিকজাই জানান, রোববার সন্ধ্যায় মারুফ জেলায় এ হামলা চালায় তালেবান।

গত ২৪ ঘণ্টায় চলা সংঘর্ষগুলোয় তালেবানও ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে তালেবানের পক্ষ থেকে নিজেদের হতাহতের কোন তথ্য প্রকাশ করা হয়নি।

কাতারের দোহায় চলছে তালেবান ও দেশটির মার্কিন সমর্থিত আশরাফ ঘানি সরকারের মধ্যকার শান্তি আলোচনা। গত বছরের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ শান্তি আলোচনায় গতি এসেছে সম্প্রতি। গত নয় দিন থেকে জোরালোভাবে চলছে সে আলোচনা। কিন্তু এ আলোচনার মধ্যেই নতুন করে হামলা শুরু করেছে তালেবান।

তালেবানের সাম্প্রতিক হামলার পর সোমবার এক টুইট বার্তায় মার্কিন বিশেষদূত জালমাই খলিলজাদ বলেন, তালেবানের সাম্প্রতিক হামলায় শান্তি ফিরবে না আফগানিস্তানে। তিনি তালেবানসহ উভয় পক্ষকে সংঘর্ষ বন্ধ করে কার্যকর শান্তি আলোচনার তাগিদ দেন।

এদিকে রোববার এক বিবৃতিতে আফগানিস্তানে ইসলামি শাসন ব্যবস্থার রূপরেখা দিয়েছে তালেবান। বিবৃতিতে তালেবান জানিয়েছে, তারা আশরাফ ঘানি সরকারের সঙ্গে শান্তি আলোচনায় প্রতিশ্রুতিবদ্ধ। তবে তালেবান চায় আফগানিস্তানে প্রকৃত ইসলামি ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। যেখানে নারীদের অধিকার থাকবে ধর্মীয়বিধি অনুসারে। এছাড়া বিবৃতিতে আরও বলা হয় প্রকৃত ইসলামি ব্যবস্থাই হতে পারে আফগানিস্তানের একমাত্র সমাধানের পথ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা