আন্তর্জাতিক

আমিরাত যাচ্ছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: আরবদের সাথে ইসরায়েলের সাপে নেউলে সম্পর্ক। কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটি আরব রাষ্ট্রের স্বীকৃতি আদায় করে ফেলেছে দেশটি। সেটির অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে প্রথম সফরে যাচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ। আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের আমন্ত্রণে ২৯ ও ৩০ জুন দুই দিনব্যাপী এ সফর হওয়ার কথা।

সোমবার (২১ জুন) ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদমাধ্যমকে এ তথ্য জানায়। সফরের সময় ইয়ার লাপিদ আবুধাবিতে ইসরায়েলি দূতাবাস উদ্বোধন করবেন বলেও জানা গেছে।

এর আগে গতবছরের সেপ্টেম্বরে ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সম্পর্ক স্বাভাবিক করতে প্রক্রিয়া শুরু করে। প্রথমে আরব আমিরাত, এরপর বাহরাইন এ প্রক্রিয়ায় অংশ নেয়। এরপর একমাত্র ইহুদি রাষ্ট্রটির সঙ্গে সম্পর্ক স্থাপন করে আফ্রিকান দেশ মরক্কো ও সুদান।

সোমবার এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ প্রথমবারের মতো আরব আমিরাতে সফরে যাচ্ছেন। এটি হবে তার ‘ঐতিহাসিক’ সফর।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা