আন্তর্জাতিক

অবৈধ ৩০৯ অভিবাসী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় ৩০৯ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ।

সোমবার (২১ জুন) রাতে মালয়েশিয়ার সেলাঙ্গরের মুকিম, ডেংকিল এলাকায় একটি নির্মাণাধীন স্থাপনায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

অভিবাসন বিভাগের পরিচালক দাতুক সেরি ইন্দেরা খায়রুল দাযাইমি দাউদের নেতৃত্বে অভিবাসন বিভাগ, জেনারেল মুভমেন্ট টিম (পিজিএ), জাতীয় নিবন্ধকরণ বিভাগ (জেপিএন), জনপ্রতিরক্ষা বাহিনী এবং শ্রম বিভাগের ১৮৯ কর্মকর্তার সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ৭১৫ অভিবাসী আটকের পর কাগজপত্র যাচাই-বাছাই শেষে ৩০৯ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করে নিয়ে যায় ইমিগ্রেশন পুলিশ।

এদিকে অভিবাসন বিভাগ বলছে,বিভিন্ন অপরাধে ২০ থেকে ৫২ বছর বয়সের ওই বিদেশিদের ১৯৫৯/৬৩-এর ইমিগ্রেশন আইন এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর আওতায় তাদের গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত ৬ জুন একইভাবে দেশটির সাইবার জায়ার একটি নির্মাণ স্থাপনা থেকে ৬২ বাংলাদেশিসহ ১৫৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়। তবে এ অভিযানে কতজন বাংলাদেশি রয়েছেন তা এখনো জানা যায়নি।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা