আন্তর্জাতিক

রাশিয়া খুঁজছে ‘লক আপ লেডি’  

আর্ন্তজাতিক ডেস্ক: এবার ব্যতিক্রমী এক সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে রাশিয়ায়। তাও আবার কারারক্ষীদের নিয়ে। সারা দেশের কারাগারগুলোতে দায়িত্ব পালনকারী নারী কারা কর্মকর্তাদের অংশগ্রহণের সুযোগ রয়েছে এতে।

এবারের আয়োজনে এরইমধ্যে ১২ জনকে বাছাই করা হয়েছে। চূড়ান্তভাবে তাদের মধ্য থেকেই একজন পরবেন সেরার মুকুট। ‘লক আপ লেডি অব দ্য ইয়ার’ খেতাব পাবেন তিনি।

এই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে মিস পেনাল সিস্টেম কনটেস্ট। সৌন্দর্য ছাড়াও প্রতিযোগীদের উপস্থিত বুদ্ধিমত্তার ওপর জোর দিচ্ছেন বিচারকরা। নাচ পারাকে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সারা দেশের বিভিন্ন কারাগারে দায়িত্ব পালনকারী ১০০ নারী অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায়। সেরা ১২-তে উঠে আসা অনেকে এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। ভাইরাল হয়েছে তাদের বেশকিছু ছবি।

প্রশংসার পাশাপাশি অবশ্য বিরোধিতাও আছে এ আয়োজনকে ঘিরে। সমালোচকরা বলছেন, সৌন্দর্য নয়, নারীকে তার কাজ দিয়েই মূল্যায়ন করতে হবে। আলোচনা-সমালোচনা যাই হোক; তাতে থেমে নেই আয়োজনের প্রস্তুতি। আগামী ১১ জুন রাজধানী মস্কোতে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে।

সূত্র: আরব নিউজ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা