আন্তর্জাতিক

মাঝির চোখে পড়েছিল বলে!

আর্ন্তজাতিক ডেস্ক: একটি কাঠের বাক্স মাঝগঙ্গায় ভাসছিল। পাশেই নৌকা নিয়ে যাচ্ছিলেন ভারতের উত্তরপ্রদেশের গাজিপুরের দাদরা ঘাটের মাঝি গুল্লু চৌধুরী। চকচকে বাকশোটি দেখে গুল্লু মাঝি বুঝে নিয়েছিলেন, আর যাই হোক, ভেতরে সোনাদানা নেই। কারণ অতো ভারী হলে তো ডুবেই যেতো।

তবু কৌতূহলী হয়ে নৌকাটা নিয়ে গেলেন বাকশের কাছে। কাছে আসতেই কানে এলো চাপা কান্নার আওয়াজ। তড়িঘড়ি খুলে দেখেন বাকশের ভেতর সোনাদানার চেয়েও দামি কিছু- এক নবজাতক মেয়েশিশু! তখনও যে কিনা দিব্যি বেঁচে আছে।

কৌতূহলের কারণে পুরস্কৃত হয়েছেন গুল্লু। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, সরকারের যাবতীয় স্কিমের আওতায় নিয়ে আসা হবে তাকে। শিশুটির যাবতীয় ভরণপোষণের দায়িত্ব সরকার নেবে বলেও জানান তিনি।

এদিকে যে বাকশে শিশুটিকে পান গুল্লু মাঝি, সেটা সাধারণ নয়। দেখে বেশ দামিই মনে হয়। জড়ি মোড়ানো লাল কাপড়ের বিছানাও পাতা ছিল। ছিল দেবী দুর্গার ছবিও।

আপাতত শিশুটি আছে স্থানীয় হাসপাতালে, পুলিশের তত্ত্বাবধানে। শিশুটিকে কে বা কারা এমন ‘যত্ন’ করে ভাসিয়ে দিয়েছেন, সেটা অবশ্য এখনও জানা যায়নি।

সূত্র: এনডিটিভি

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা