আন্তর্জাতিক

এক হাজার ৯৮ ক্যারেটের হীরার সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক : এবার বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরা আবিষ্কারের ঘোষণা দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে আফ্রিকার দেশ বতসোয়ানা। এক হাজার ৯৮ ক্যারেটের হীরাটি আবিষ্কারের কথা জানায় দেশটির মাইনিং কোম্পানি ডেবসওয়ানা।

গত ১ জুন (মঙ্গলবার) বতসোয়ানার উত্তরের শহর দেবসোয়ানায় হীরাটির সন্ধান পাওয়া যায়। হীরাটি পরে দেশটির রাষ্ট্রপতি মকগুইয়েসি মাসিসিকে দেখানো হয়।

দেশটির খনিজ উত্তোলনকারী প্রতিষ্ঠান দেবসোয়ানা হীরা সংস্থার ম্যানেজিং ডিরেক্টর লিনেট আর্মস্ট্রং দাবি করেন, এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরা। এটি দুর্লভ ও অসাধারণ। বতসোয়ানায় পাওয়া এই হীরা তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। কোম্পানির ইতিহাসে এটি সবচেয়ে দামি, যা তাদের ব্যবসার ক্ষতি পুষিয়ে উঠতে সহায়তা করবে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরাটিও ২০১৫ সালে বতসোয়ানার উত্তর-পূর্বের কারওয়েতে পাওয়া যায়। এক হাজার ১০৯ ক্যারেটের হীরাটি দেখতে টেনিস বলের মতো। ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায় পাওয়া তিন হাজার ১০৬ ক্যারেট কুলিনান হীরটি বিশ্বের সবচেয়ে বড় হীরার রেকর্ড ধরে রেখেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

শ্বশুড়বাড়িতে স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা

মাদারীপুরে শ্বশুড়বাড়িতে গিয়ে যৌতুকের টাকার দাবিতে এক গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা