আন্তর্জাতিক

কলকাতায় দূষণ ও যানজট কমাবে রোপওয়ে!

আন্তর্জাতিক ডেস্ক: এবার ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় রোপওয়ে এবং মনোরেল চালুর পরিকল্পনা করা হচ্ছে।

মেট্রোরেল সেবা নেই এমন এলাকার মানুষের সুবিধার পাশাপাশি যানজট এড়াতে নতুন এই যাতায়াত ব্যবস্থা চালুর কথা চিন্তা করছে রাজ্যটি। বুধবার (১৬ জুন) রাজ্যটির পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম একথা জানিয়েছেন।

বুধবার তিনি জানান, ব্যস্ত সময়ে যানজটে নাভিশ্বাস ওঠা কলকাতাবাসীর জন্য রাজ্য সরকার রোপওয়ে চালুর কথা ভাবছে। এ বিষয়ে ইতোমধ্যেই বিশ্ব ব্যাংককে প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া ছাড়া গঙ্গার নদীর তীর ঢেলে সাজানো এবং নদীতে যাত্রী পরিবহনের সুষ্ঠু ব্যবস্থাও করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ২০১১ সালে প্রথমবার ক্ষমতায় এসেই দূষণ ও যানজটমুক্ত কলকাতা গড়ে তোলার কথা জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মূলত সেই পরিকল্পনা অনুযায়ীই এই রোপওয়ে ও মনোরেল চালু করতে চাইছে রাজ্যটি। এক কথায় বললে, রাজ্য পরিবহন দফতর গণপরিবহন ব্যবস্থায় গতি আনতে চাইছে।

অবশ্য কলকাতা শহরে রোপওয়ে চালু করার কাজ চলছে গত পাঁচ বছরের বেশি সময় ধরে। ২০১৫ সালের মার্চ মাসে রাজ্য সরকারের একটি বৈঠকে এই প্রকল্পকে প্রথম অনুমোদন দেন ফিরহাদ হাকিম নিজেই। তখন দু’টি রুটের ওপর দিয়ে এই রোপওয়ে চালানোর কথা জানানো হয়েছিল।

একপর্যায়ে প্রকল্প চালু করার জন্য সংশ্লিষ্ট নির্মাতা সংস্থাকে নির্দেশ দেওয়া হয় সে সময়। কিন্তু প্রাথমিক অনুমোদন হলেও ছাড়পত্রের অভাবে দরপত্র চাওয়া হয়নি। প্রকল্পে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো বিচার-বিশ্লেষণ করতে দীর্ঘ সময় লাগছে বলে জানিয়েছিল মমতার রাজ্য প্রশাসন।

প্রাথমিক ভাবে রোপওয়ের যে দু’টি রুটের কথা বলা হয়েছিল তা হল- কলকাতার শিয়ালদহ থেকে ফেয়ারলি প্লেস এবং হাওড়া থেকে নবান্ন। খরচের একটা হিসাবও সেই সময়ে তৈরি করা হয়। প্রতি কিলোমিটার পথ তৈরি করতে খরচ ধরা হয়েছিল ২০ কোটি টাকা।

আগামী দিনে রোপওয়ে এবং মনোরেল চালু করতে পারলে সেটা হবে যাজট ও দূষণ এড়ানোর ক্ষেত্রে বড় উদ্যোগ। একইসঙ্গে বিশ্বের যাত্রী পরিবহন মানচিত্রে স্বতন্ত্র জায়গা করে নেবে কলকাতা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান...

১৭ সচিব রদবদল

সরকার ১২ মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগ ৫ সচিবকে জনপ্রশাসন মন্ত্র...

৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

আজ ২৬ মার্চ। ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির ইতিহাসের সর্বশ্রে...

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলছে...

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলছে...

৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

আজ ২৬ মার্চ। ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির ইতিহাসের সর্বশ্রে...

১৭ সচিব রদবদল

সরকার ১২ মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগ ৫ সচিবকে জনপ্রশাসন মন্ত্র...

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান...

পারস্য উপসাগর অবরুদ্ধের হুঁশিয়ারি ইরানের

ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, দেশটির উপকূল বা দ্বীপপুঞ্জে কোনো ধরনের হামলা চা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা