আন্তর্জাতিক

উচ্চহারে টিকা দিয়েও সীমান্ত খুলতে পারছে না চীন

আন্তর্জাতিক ডেস্ক: বর্হিবিশ্বের জন্য খুব তাড়াতাড়ি দেশকে উন্মুক্ত করতে আগের তুলনায় তিনগুণ টিকা দিচ্ছে চীন৷ এরই মধ্যে তারা টিকা সংখ্যাও বাড়িয়েছে৷ কিন্তু সব অঞ্চলে সমান হারে টিকা দেয়া যাচ্ছে না বলে সংকটও কাটছে না৷

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হলেও ইতোমধ্যে অন্তত ৪৪ ভাগ নাগরিককে করোনা টিকার অন্তত একটি ডোজ দিতে পেরেছে তারা৷ দৈনিক টিকা দেয়ার হারও বেড়েছে অনেক৷ গত এপ্রিলে যেখানে প্রতিদিন গড়ে ৪৮ লাখ মানুষকে একটা করে ডোজ দেয়া হয়েছিল, চলতি মাসে (জুন) তা বেড়ে হয়েছে এক কোটি ৭৩ লাখ৷

সম্প্রতি স্থানীয়ভাবে তৈরি আরো তিনটি টিকা যোগ করে জনগণকে সাত ধরনের টিকা দেয়া শুরু করেছে চীন সরকার৷

অর্থাৎ, চীনের জনগণের জন্য একটা-দুটো নয়- সাত ধরনের টিকার মধ্যে যে কোনো একটি নেয়ার সুযোগ করে দিয়েছে সরকার৷ এতো উদ্যোগের মূল উদ্দেশ্য আগামী বছর চীনে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকের আগে করোনাকে নিয়ন্ত্রণে আনা৷

সেই লক্ষ্যে দেশের সীমান্ত ধীরে ধীরে খুলে দেয়ার কথাও ভাবা হয়েছিল৷ কিন্তু সীমান্ত খোলার আগে দেশের বিভিন্ন অঞ্চলকে খুলে দিতে গিয়েই দেখা দিচ্ছে সমস্যা৷

বিশেষজ্ঞরা মনে করছেন, এখন তা করলে আবার নতুন করে করোনা সংক্রমণ ছড়ানো শুরু হতে পারে৷ তাদের মনে এমন শঙ্কার জন্ম দিয়েছে সব অঞ্চলে সমানহারে টিকা দেয়ায় ব্যর্থতায়৷

দেখা গেছে, জুনের প্রথম সপ্তাহে বেইজিং এবং সাংহাইয়ে যেখানে যথাক্রমে ৭০ এবং ৫০ ভাগ মানুষকে টিকা দেয়া সম্ভব হয়েছে, সেখানে ছোট দুই শহর গুয়াংদং এবং শাংদং-এ ২০ ভাগ মানুষকেও টিকা দেয়া যায়নি৷ তাই কিছু এলাকায় টিকার দুই ডোজ দেয়া দ্রুত শেষ হলেও, কিছু এলাকায় সেই সাফল্য আসবে বেশ দেরিতে৷ ফলে সব অঞ্চলে সবার অবাধে যাতায়াত শুরু হলে নতুন করে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকবেই৷

চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের গবেষক ফেং জিজিয়ান মনে করেন, বিশাল দেশ চীনের জনসংখ্যাও বিপুল বলে সব বিষয়ে সতর্ক না হলে সংকট আবার বেড়ে যাওয়ার আশঙ্কা প্রবল৷

সম্প্রতি ব্রিটেন আর চিলি দৈনিক সর্বোচ্চ হারে টিকা দিয়ে করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল৷ ফলে দেশ দু’টি স্বাস্থ্যবিধির কড়াকড়ি শিথিল করতেও দেরি করেনি৷ তাতে নতুন করে সংকট দেখা দেয় দেশ দুটিতে৷ ইউরোপের দেশ ব্রিটেন আর দক্ষিণ অ্যামেরিকার দেশ চিলিকে তাই এখন করোনার নতুন প্রকোপ ঠেকাতে লড়তে হচ্ছে৷

চীনের সামনে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সময়োপযোগী সব সিদ্ধান্ত নিতে ব্যর্থ দেশের আরেক উদাহরণ জাপান৷ তারা টোকিও অলিম্পিক এক বছর পর বিদেশি দর্শক ছাড়া কতটা সফলভাবে আয়োজন করতে পারে তা দেখার জন্য কৌতূহল নিয়ে অপেক্ষায় চীন৷ -ডয়চে ভেলে

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা