আন্তর্জাতিক

দ. কোরিয়ায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়া সিমান্ত এলাকায় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার (৬ মে) মার্কিন সেনা ঘাঁটির কাছে প্রশিক্ষণ চলাকালীন বিমানটি দুর্ঘটনায় পতিত হয়।

আরও পড়ুন : আপনি একজন সফল অর্থনৈতিক নেতা

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী জানিয়েছে, ‘বিমানটি স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে ওসান বিমান ঘাঁটির কাছের একটি কৃষি অঞ্চলে বিধ্বস্ত হয়।’

দুর্ঘটনার সময় পাইলট নিরাপদে বের হয়ে যেতে সমর্থ হন। তাকে চিকিৎসার জন্য নিকটবর্তী একটি হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো বেসামরিক মানুষ হতাহত হয়নি বলে জানিয়েছে বিমানবাহিনী।

আরও পড়ুন : ভয়াবহ বন্যায় ১৭৬ জনের মৃত্যু

দক্ষিণ কোরিয়ার জিয়োঙ্গি প্রদেশের গভর্নর কিম ডং-ইয়োন জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেটিতে আগুন ধরে যায়। ওই আগুন নেভাতে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে বিমানটি পাইলট উড়াচ্ছিলেন বলে জানা গেছে। তবে কী কারণে এটি বিধ্বস্ত হলো সেই কারণ খুঁজে বের করতে এখন কাজ চলছে।

আরও পড়ুন : ঘূর্ণিঝড় আতঙ্কে উপকূলবাসী

এদিকে দক্ষিণ কোরিয়ার যে বিমান ঘাঁটির কাছে মার্কিন বিমানটি বিধ্বস্ত হয়েছে, এটি দক্ষিণের চির বৈরি প্রতিপক্ষ ও পারমাণবিক শক্তিসমৃদ্ধ দেশ উত্তর কোরিয়ার সবচেয়ে কাছে অবস্থিত মার্কিন ঘাঁটি। এটির অবস্থান উত্তর কোরিয়ার সীমান্ত থেকে মাত্র ৬৪ কিলোমিটার দূরে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা