ফাইল ফটো
আন্তর্জাতিক

ব্ল্যাক, হোয়াইট, ইয়েলোর পর গ্রিন ফাঙ্গাস

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে এবার করোনাভাইরাসে আক্রান্ত একজনের দেহে ‘গ্রিন ফাঙ্গাস’ পাওয়া গেছে। কোভিডকালে ফাঙ্গাস নতুন আতঙ্ক জন্ম দিতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। দেশটিতে গ্রিন ফাঙ্গাস শনাক্তের এটাই প্রথম ঘটনা।

বুধবার (১৬ জুন) দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে।

ভারতে এর আগে ব্ল্যাক, হোয়াইট ও ইয়েলো তিন ধরনের ফাঙ্গাস শনাক্ত হয়েছে। অনেকেই এগুলোতে আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশটিতে করোনার পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনের বলা হয়েছে, গ্রিন ফাঙ্গাস শনাক্ত ব্যক্তি মধ্যপ্রদেশের বাসিন্দা। তার বয়স ৩৪।

ইন্দোরের শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের (এসএআইএমএস) বক্ষব্যাধি বিভাগের প্রধান চিকিৎসক রবি দোশি বলেন, এটা ছত্রাকজনিত সংক্রমণের নতুন একটি ঘটনা। এই ছত্রাকের বিষয়ে বিস্তারিত গবেষণা প্রয়োজন। গ্রিন ফাঙ্গাসে সংক্রমিত হলে রোগীর ফুসফুস ক্ষতিগ্রস্ত হতে পারে।

রবি দোশি জানান, ওই রোগী মাস দুয়েক আগে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন। তার নাক থেকে রক্ত ঝরা, জ্বরের মতো উপসর্গ থেকে যায়। ধারনা ছিল, তিনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। তবে পরীক্ষার করে দেখা যায়, তিনি গ্রিন ফাঙ্গাসে আক্রান্ত। এ ফাঙ্গাস তার ফুসফুস, নসিকা গ্রন্থি ও রক্তে ছড়িয়েছে।

দেশটির চিকিৎসকরা জানিয়েছেন, ভয়াবহ ও প্রাণঘাতী হলো মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস। এটি রোগীদের মুখ, নাক, চোখে, ফুসফুস ও মস্তিষ্কে ছড়ায়। এতে আক্রান্তরা দৃষ্টিশক্তি হারাতে পারেন। মৃত্যুও ঘটতে পারে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা