আন্তর্জাতিক

বাইডেনের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রকে এক হাত নিনেল পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘণ্টা দুয়েকের বৈঠকের পর সংবাদ সম্মেলনে হাজির হয়ে বন্দুক সহিংসতা ও মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন রুশ প্রেসিডেন্ট।

তিনি বলেন, দেশে যা কিছুই ঘটুক না কেন, তার দায় নেতাদের। যুক্তরাষ্ট্রের রাস্তার দিকে তাকিয়ে দেখেন, সেখানে প্রতিদিনই হত্যাকাণ্ড ঘটছে। মুখ খোলারও সুযোগ পাওয়ার আগে গুলি করে হত্যা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের মানবাধিকার চর্চা নিয়েও সমালোচনা করেন ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, বিশ্বজুড়ে সিআইএ-র গোপন কারাগার রয়েছে, সেখানে মানুষকে নির্যাতন করা হচ্ছে। এভাবে মানবাধিকারের সুরক্ষা দেওয়ার সঙ্গে কেউ কি একমত পোষণ করবে?

বুধবার (১৬ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠক শুরু করেন দুই নেতা। অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি, সাইবার হ্যাকিং এবং নির্বাচনে হস্তক্ষেপসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

সংবাদ সম্মেলনে পুতিন বলেন, মার্কিন প্রেসিডেন্ট অভিজ্ঞ রাষ্ট্রনায়ক। তিনি ডোনাল্ট ট্রাম্পের চেয়ে একেবারেই আলাদা।

রুশ প্রেসিডেন্ট বলেন, আর্কটিক অঞ্চলে রাশিয়ার সামরিকায়ন নিয়ে ওয়াশিংটন উদ্বেগ জানালেও তা অসার। ওই অঞ্চলে রাশিয়া সোভিয়েত আমলের অবকাঠামোগুলো পুনর্বহাল করছে কিন্তু এক্ষেত্রে মস্কো আন্তর্জাতিক আইন পুরোপুরি অনুসরণ করতে চায়। আর্কটিক এলাকায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সহযোগী হওয়া উচিত।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা