আন্তর্জাতিক

জেরুসালেমে ৩৩ ফিলিস্তিনিকে পিটিয়ে জখম করেছে ইহুদিরা

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনিদের কঠোর আপত্তি সত্ত্বেও পবিত্র নগরী পূর্ব জেরুসালেমে পতাকা মিছিল করেছে উগ্র ডানপন্থি ইসরায়েলি দলগুলো। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার পর ওই মিছিল চলাকালে কট্টর ইহুদি জাতীয়তাবাদীদের হামলায় ৩৩ ফিলিস্তিনি আহত হয়েছেন। অন্তত ১৭ ফিলিস্তিনিকে ইসরাইলি পুলিশ জেরুসালেম থেকে ধরে নিয়ে গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি নতুন সরকার ক্ষমতায় বসার দ্বিতীয় দিন ওই হামলার ঘটনা ঘটল। গত এক মাস ধরে এ পতাকা মিছিল নিয়ে জেরুসালেমে টান টান উত্তেজনা বিরাজ করছিল। নেতানিয়াহু সরকার এই মিছিলের অনুমতি না দিলেও নতুন সরকার ক্ষমতায় এসেই বিতর্কিত ওই পতাকা মিছিলের অনুমতি দেয়।

মঙ্গলবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জেরুসালেমের পুরনো শহরে ওই পতাকা মিছিল করে ইহুদিরা। এসময় সেখানকার আদি বাসিন্দা ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় ইহুদিরা। এতে অন্তত ৩৩ ফিলিস্তিনি আহত হন। হামলাকারী ইহুদিদের না থামিয়ে উল্টো ১৭ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে ইসরাইলি পুলিশ।

গত এক মাস ধরেই কট্টর ইহুদিদের এই মিছিল আয়োজন নিয়ে উত্তেজনা চলে আসছিল। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন সংগঠন হামাস বারবার ইহুদিদের এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড পরিহারে আহ্বান জানিয়ে আসছিল। আর ফিলিস্তিনের রাজনৈতিক দল ফাতাহ এই কর্মসূচিকে ইসরায়েলের উসকানি অভিহিত করে গাজায় বিক্ষোভের ডাক দিয়েছে।

১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধের পর গাজা এবং পশ্চিমতীরের ফিলিস্তিনি ভূমি দখলে নেয় ইসরাইল। ছয় দিনের যুদ্ধ বলে পরিচিত ইসরাইলের ওই দখলদারিত্বের দিনটির স্মরণে জেরুসালেমে পতাকা মিছিল বের করে কট্টরপন্থি ইহুদিরা। এই মিছিলকে ঘিরে আগে থেকেই উত্তেজনা চলে আসছিল। যে কারণে নেতানিয়াহুর সরকার এই পতাকা মিছিলের অনুমোদন দেয়নি। কিন্তু নতুন সরকার এসেই অনুমোদন দেয়।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতী...

রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের বড় জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার সদ্য সমাপ্ত নির্বাচনে...

প্রধানমন্ত্রীর ঐতিহাসিক নিউইয়র্ক সফর শুরু

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা